নাবিলার পঠিত বিষয়টি কোন বিষয়ের সাথে সম্পর্কিত? ব্যাখ্যা করো।
উত্তর: নাবিলার পঠিত বিষয়টি পৌরনীতি ও নাগরিকতা এর সাথে সম্পর্কিত। পৌরনীতি ও নাগরিকতা হলো- নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের যেমন রাষ্ট্রপ্রদত্ত সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও মৌলিক অধিকার রয়েছে, তেমনি আমাদেরও রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য আছে। এসব বিষয় নিয়ে পৌরনীতি ও নাগরিকতা বিস্তারিত আলোচনা করে। আবার, নাগরিকের সামাজিক আচরণ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান যেমন- পরিবার, সমাজ, রাষ্ট্র প্রভৃতি নিয়েও পৌরনীতি ও নাগরিকতা আলোচনা করে। এছাড়া আইন, স্বাধীনতা, সাম্য, সংবিধান, সরকার, জনমত, সুনাগরিকতা ইত্যাদিও পৌরনীতির আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত। তাছাড়া উক্ত বিষয়টি অধ্যয়নের মাধ্যমে একজন নাগরিকের সচেতনতাবোধ জাগ্রত হয় এবং বিভিন্ন নাগরিক সমস্যার সমাধান সম্ভব হয়। উদ্দীপকের নাবিলের যে পাঠ্যপুস্তকটির প্রতি ইঙ্গিত প্রদান করা হয়েছে সেটি মানুষের আচরণ, দায়িত্ব, কর্তব্য, অধিকার, রাষ্ট্র, সরকার ও সংবিধান' ইত্যাদি নিয়ে আলোচনা করে। এছাড়াও উক্ত বিষয়ের পাঠ নাগরিক সচেতনতাবোধ জাগ্রত করে এবং এতে বিভিন্ন নাগরিক সমস্যার সমাধান নিহিত আছে। সুতরাং দেখা যাচ্ছে, ইঙ্গিতপূর্ণ বিষয়টির সাথে পৌরনীতি ও নাগরিকতার বিষয়বস্তু ও পাঠের সুফল এক ও অভিন্ন। সুতরাং, নাবিলের পঠিত বিষয়টি পৌরনীতি ও নাগরিকতার সাথে সম্পর্কিত।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
নাবিলার পঠিত বিষয়টি কোন বিষয়ের সাথে সম্পর্কিত? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর