পরিবারকে শাশ্বত বিদ্যালয় বলা হয় কেন?
উত্তর: পরিবারে শিশুর প্রাথমিক শিক্ষা শুরু হয় এবং মানবিক গুণাবলির বিকাশ ঘটে বলে পরিবারকে শাশ্বত বিদ্যালয় বা জীবনের প্রথম পাঠশালা বলা হয়। শিশু বিদ্যালয়ে যাওয়ার পূর্বেই পরিবার থেকে বর্ণমালার সাথে পরিচিত হয়। পরিবারের সদস্যদের পারস্পরিক সহায়তায় সততা, শিষ্টাচার, উদারতা ও নিয়মানুবর্তিতার মতো অপরিহার্য মানবিক গুণাবলিগুলো শিশু পরিবার থেকেই সর্বপ্রথম শেখে। তাই পরিবারকে শাশ্বত বিদ্যালয় বলা হয়।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
পরিবারকে শাশ্বত বিদ্যালয় বলা হয় কেন?
উত্তর