শেয়ারFacebookWhatsApp

'A [গণিত] চিহ্নিত তথ্যটি রাষ্ট্র সৃষ্টির কোন মতবাদকে ইঙ্গিত করেছে? ব্যাখ্যা করো।

উত্তর: 'A [গণিত] চিহ্নিত তথ্যটি রাষ্ট্র সৃষ্টির বল বা শক্তি প্রয়োগ মতবাদকে ইঙ্গিত করেছে। বলপ্রয়োগ মতবাদের মূল বক্তব্য হলো বল বা শক্তি প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে এবং শক্তির জোরে রাষ্ট্র টিকে আছে। এ মতবাদে বলা হয়, সমাজের বলশালী ব্যক্তিরা যুদ্ধবিগ্রহ বা বলপ্রয়োগের মাধ্যমে দুর্বলের ওপর নিজেদের আধিপত্য স্থাপনের মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠা করে এবং শাসনকার্য পরিচালনা করে। এ মতবাদে আরও বলা হয় সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত এভাবেই যুদ্ধবিগ্রহের মাধ্যমে রাষ্ট্রের জন্ম হয়েছে। ডেভিড হিউম ও জেলেনিক এ মতবাদে বিশ্বাসী। এ সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানী জেংকস বলেন, "ঐতিহাসিক দিক থেকে দেখা যায়, আধুনিক সকল রাষ্ট্রই সার্থক রণকৌশলের ফলশ্রুতি।" উদ্দীপকে দেখা যায়, 'A [গণিত] চিহ্নিত তথ্যে বলা হয়েছে, শক্তি প্রয়োগের মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি হয়েছে, যা রাষ্ট্রের উৎপত্তিসংক্রান্ত মতবাদের বল বা শক্তি প্রয়োগ মতবাদকেই ইঙ্গিত করে। কিছু সমালোচক বলপ্রয়োগ মতবাদকে একটি ভ্রান্ত, অযৌক্তিক ও মারাত্মক মতবাদ হিসেবে আখ্যায়িত করেছেন। তাদের যুক্তি হলো বল বা শক্তি প্রয়োগেই যদি রাষ্ট্র সৃষ্টি হতো তাহলে প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত বৃহৎ শক্তির পাশাপাশি সামরিক শক্তিতে দুর্বল রাষ্ট্র টিকে থাকতে পারত না।

SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল

'A চিহ্নিত তথ্যটি রাষ্ট্র সৃষ্টির কোন মতবাদকে ইঙ্গিত করেছে? ব্যাখ্…

উদ্দীপক

question image

উত্তর

পারিবারিক কাঠামোর ভিত্তিতে পরিবার দুই প্রকার। যথা- একক পরিবার ও যৌথ পরিবার।

উত্তর

রাষ্ট্র গঠনের অপরিহার্য উপাদান জনসমষ্টি। কোনো ভূখণ্ডে একটি জনগোষ্ঠী স্থায়ীভাবে বসবাস করলে সাধারণত রাষ্ট্র গঠিত হতে পারে। তবে একটি রাষ্ট্র গঠনের জন্য কী পরিমাণ জনসমষ্টি প্রয়োজন, এর কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই। যেমন- বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৬.৫ কোটি (জনশুমারি ও গৃহগণনা ২০২২), ভারতের জনসংখ্যা প্রায় ১২১ কোটি (২০১১), ব্রুনাইয়ে প্রায় চার লক্ষ (২০১৫)। তবে রাষ্ট্রবিজ্ঞানীদের মতে, একটি রাষ্ট্রের সম্পদের সাথে সামঞ্জস্যপূর্ণ জনসংখ্যা থাকা বাঞ্ছনীয়।

উত্তর

'A′A^{\prime} চিহ্নিত তথ্যটি রাষ্ট্র সৃষ্টির বল বা শক্তি প্রয়োগ মতবাদকে ইঙ্গিত করেছে। বলপ্রয়োগ মতবাদের মূল বক্তব্য হলো বল বা শক্তি প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে এবং শক্তির জোরে রাষ্ট্র টিকে আছে। এ মতবাদে বলা হয়, সমাজের বলশালী ব্যক্তিরা যুদ্ধবিগ্রহ বা বলপ্রয়োগের মাধ্যমে দুর্বলের ওপর নিজেদের আধিপত্য স্থাপনের মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠা করে এবং শাসনকার্য পরিচালনা করে। এ মতবাদে আরও বলা হয় সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত এভাবেই যুদ্ধবিগ্রহের মাধ্যমে রাষ্ট্রের জন্ম হয়েছে। ডেভিড হিউম ও জেলেনিক এ মতবাদে বিশ্বাসী। এ সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানী জেংকস বলেন, "ঐতিহাসিক দিক থেকে দেখা যায়, আধুনিক সকল রাষ্ট্রই সার্থক রণকৌশলের ফলশ্রুতি।" উদ্দীপকে দেখা যায়, 'A′A^{\prime} চিহ্নিত তথ্যে বলা হয়েছে, শক্তি প্রয়োগের মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি হয়েছে, যা রাষ্ট্রের উৎপত্তিসংক্রান্ত মতবাদের বল বা শক্তি প্রয়োগ মতবাদকেই ইঙ্গিত করে। কিছু সমালোচক বলপ্রয়োগ মতবাদকে একটি ভ্রান্ত, অযৌক্তিক ও মারাত্মক মতবাদ হিসেবে আখ্যায়িত করেছেন। তাদের যুক্তি হলো বল বা শক্তি প্রয়োগেই যদি রাষ্ট্র সৃষ্টি হতো তাহলে প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত বৃহৎ শক্তির পাশাপাশি সামরিক শক্তিতে দুর্বল রাষ্ট্র টিকে থাকতে পারত না।

উত্তর

'?' চিহ্নিত স্থানে 'রাষ্ট্রের উৎপত্তিসংক্রান্ত' মতবাদ বসবে। উদ্দীপকে উল্লিখিত মতবাদগুলোর মধ্যে 'B′B^{\prime} চিহ্নিত মতবাদ অর্থাৎ ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদটি সর্বাধিক বিজ্ঞানসম্মত। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ অনুসারে, রাষ্ট্র কোনো একটি বিশেষ কারণে হঠাৎ করেই সৃষ্টি হয়নি। দীর্ঘদিনের বিবর্তনের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন শক্তি ও উপাদান যেমন- সংস্কৃতি, ধর্ম, রক্তের সম্পর্ক, অর্থনৈতিক ও রাজনৈতিক চেতনা ও কার্যকলাপ প্রভৃতি ধীরে ধীরে পরিবর্তিত হয়ে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত অন্যান্য মতবাদ অপেক্ষা ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদটি অধিকতর যৌক্তিক ও বিজ্ঞানসম্মত। এ মতবাদের সাহায্যে রাষ্ট্রের উৎপত্তির সঠিক ও সর্বাপেক্ষা গ্রহণযোগ্য ব্যাখ্যা পাওয়া যায়। ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ সম্পর্কে অধ্যাপক ড. গার্নার বলেন, রাষ্ট্র বিধাতার সৃষ্টি নয়, বলপ্রয়োগের মাধ্যমেও এটি সৃষ্টি হয়নি, বরং ঐতিহাসিক ক্রমবিবর্তনের মাধ্যমে রাষ্ট্রের উৎপত্তি' হয়েছে। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরাও এ মতবাদটি সমর্থন করেন। তাছাড়া রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত অন্যান্য মতবাদগুলোকে তারা অযৌক্তিক, ভিত্তিহীন, অগণতান্ত্রিক ও বিপজ্জনক বলে কঠোর সমালোচনা করেছেন। তাই উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, কেবলমাত্র ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদের সাহায্যে রাষ্ট্রের উৎপত্তির সঠিক ও বিজ্ঞানসম্মত ব্যাখ্যা পাওয়া যায়। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরাও এ মতবাদটিকে সমর্থন করেন। তাই রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত অন্যান্য মতবাদের চেয়ে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ও বিজ্ঞানসম্মত।
SSCপৌরনীতি ও নাগরিকতাঅধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় উপাদান- ব্যাখ্যা করো।

সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় উপাদান- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সমাজ বলতে কী বোঝ?

সমাজ বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.যৌথ পরিবার কাকে বলে?

যৌথ পরিবার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরিবারের শিক্ষামূলক কাজ সম্পর্কে ধারণা দাও।

পরিবারের শিক্ষামূলক কাজ সম্পর্কে ধারণা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মাতৃতান্ত্রিক পরিবারের ধরন ব্যাখ্যা করো।

মাতৃতান্ত্রিক পরিবারের ধরন ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'পৌরনীতি' শব্দটি ব্যাখ্যা করো।

'পৌরনীতি' শব্দটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মানুষের জীবনে সমাজের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।

মানুষের জীবনে সমাজের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রাষ্ট্র ও সরকারের মধ্যে দুটি পার্থক্য লেখো।

রাষ্ট্র ও সরকারের মধ্যে দুটি পার্থক্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সমাজ বলতে কী বোঝ?

সমাজ বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিক চুক্তি মতবাদ কী?

সামাজিক চুক্তি মতবাদ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.পৌরনীতি সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী ই. এম. হোয়াইট কী বলেছেন?

পৌরনীতি সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী ই. এম. হোয়াইট কী বলেছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.পরিবারকে শাশ্বত/চিরন্তন বিদ্যালয় বলা হয় কেন? ব্যাখ্যা করো।

পরিবারকে শাশ্বত/চিরন্তন বিদ্যালয় বলা হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।