পবিত্র সাংমা কোন শ্রেণির পরিবারে বাস করে? ব্যাখ্যা করো।
উত্তর: পবিত্র সাংমা মাতৃতান্ত্রিক পরিবারে বাস করে। মাতৃতান্ত্রিক পরিবারে মায়ের বংশ পরিচয়ে সন্তানেরা পরিচিত হয় এবং মা পরিবারের নেতৃত্ব দেন। পরিবারের সামগ্রিক ক্ষমতা ও কর্তৃত্ব মাতা বা স্ত্রীর ওপর ন্যস্ত থাকে। এছাড়া এ ধরনের পরিবারে মেয়েরাই শুধুমাত্র সম্পদের উত্তরাধিকারী হয়ে থাকে। সাধারণত এরূপ পরিবারে পাত্র পরিবার ছেড়ে পাত্রীর পরিবারভুক্ত হয়ে বসবাস করে। আমাদের দেশের গারোদের মধ্যে মাতৃতান্ত্রিক পরিবার লক্ষ করা যায়। উদ্দীপকে আমরা দেখতে পাই, পবিত্র সাংমার বাবা সংসারের ব্যবস্থাপক হিসেবে মায়ের বাড়িতে বহুকাল যাবৎ বাস করছেন এবং তিনি মায়ের পরিচয়ে পরিচিত। যা মাতৃতান্ত্রিক পরিবারকে নির্দেশ করে। অতএব মা নেতৃত্বদানকারী এবং মায়ের দিক থেকে সন্তানের বংশ পরিচয় এটি মাতৃতান্ত্রিক পরিবারের কাঠামো। তাই বলা যায়, পবিত্র সাংমা মাতৃতান্ত্রিক শ্রেণির পরিবারে বাস করে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
পবিত্র সাংমা কোন শ্রেণির পরিবারে বাস করে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর