মিসেস লাকির মেয়েটি কোন ধরনের প্রতিবন্ধিতায় আক্রান্ত? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: মিসেস লাকির মেয়েটি শারীরিক প্রতিবন্ধিতায় আক্রান্ত। বেশিরভাগ শারীরিক প্রতিবন্ধিতা শিশু জন্মের পর চোখে দেখেই বোঝা যায়। আবার কিছু শারীরিক প্রতিবন্ধিতা শিশুর বেড়ে উঠার সাথে সাথে প্রকাশ পায়। উদ্দীপকে দেখা যায়, মিসেস লাকি একটি স্বাভাবিক ওজনের সুন্দর কন্যা সন্তানের জন্ম দেন। কিন্তু লক্ষ্য করেন বয়স বাড়লেও তার মেয়ে স্বাভাবিকভাবে বসতে ও দাঁড়াতে পারছে না; যা শারীরিক প্রতিবন্ধিতার লক্ষণ। যেসব শিশু শারীরিকভাবে অসুস্থ, অবশ, পক্ষাঘাত দ্বারা আক্রান্ত তারাই শারীরিক প্রতিবন্ধী হিসেবে চিহ্নিত। শিশুদের শারীরিক প্রতিবন্ধিতা জন্মগত রোগ অথবা দুর্ঘটনার মাধ্যমে হতে পারে। শারীরিক প্রতিবন্ধিতা বিভিন্ন ধরনের হতে পারে। যেমন- ঠোঁটকাটা, কাটা তালু, মুগুর পা, স্পাইনা বিফিটা, সেরেব্রাল পলসি প্রভৃতি। এছাড়া শিশু শরীরের বিভিন্ন অঙ্গের অনুপস্থিতি বা গঠন বিকৃতি নিয়ে জন্মাতে পারে। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, লাকির মেয়েটি শারীরিক প্রতিবন্ধী।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-৯ : প্রতিবন্ধী শিশু (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-৯ : প্রতিবন্ধী শিশু (Full Syllabus) · সৃজনশীল
মিসেস লাকির মেয়েটি কোন ধরনের প্রতিবন্ধিতায় আক্রান্ত? উদ্দীপকের আলোক…
উদ্দীপক
Dhaka · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর