গর্ভকালীন সময়ে আরিফের মায়ের কোন কোন বিষয়ে সতর্ক থাকা উচিত ছিল বলে তুমি মনে কর? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত আরিফ একজন প্রতিবন্ধী। গর্ভকালীন সময়ে আরিফের মায়ের গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের প্রতি সচেতন থাকা উচিত ছিল বলে আমি মনে করি। শিশু জন্মের পূর্বকালীন সময়ে শিশু যখন মায়ের গর্ভে থাকে তখন মায়ের শারীরিক ও মানসিক অবস্থা ও গর্ভের পরিবেশ শিশুর বিকাশকে প্রভাবিত করে। গর্ভাবস্থায় প্রথম তিন মাসের মধ্যে মা যদি ম্যালেরিয়া, জার্মান হাম, চিকেনপক্স, মাম্পস, যক্ষ্মা, রুবেলা ভাইরাস, এইডস ইত্যাদি রোগে আক্রান্ত হয় তাহলে তার গর্ভের শিশুর ওপর অত্যন্ত ক্ষতিকর প্রভাব পড়ে। গর্ভবতী মাকে এ ধরনের রোগ-বালাই থেকে সতর্ক থাকতে হবে এবং যথাসময়ে টিকা, ওষুধ ও প্রতিষেধকের মাধ্যমে নিজেকে রোগমুক্ত রাখতে হবে। তাছাড়া গর্ভবতী মাকে পর্যাপ্ত পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে। উদ্দীপকে পাঁচ বছর বয়সী আরিফ একজন প্রতিবন্ধী শিশু। আরিফের বাবা আরিফকে নিয়ে চিকিৎসকের কাছে গেলে চিকিৎসক আরিফের প্রতি বিশেষ যত্ন নিতে বলেন এবং তার স্ত্রীকে পরবর্তী গর্ভকালীন সময়ে বিশেষভাবে সতর্ক থাকতে বলেন যাতে সুস্থ শিশুর জন্ম হয়। গর্ভাবস্থায় রক্তস্বল্পতা, অপুষ্টি, মায়ের বয়স ৩৫-এর বেশি বা ১৮ কম হলেও মারাত্মক ঝুঁকিপূর্ণ। কেননা এতে ভ্রূণের গঠনগত বিকলাঙ্গতা দেখা দেয়। সর্বোপরি বলা যায়, গর্ভকালীন সময়ে আরিফের মায়ের উক্ত বিষয়গুলোর প্রতি সতর্ক থাকা উচিত।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-৯ : প্রতিবন্ধী শিশু (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-৯ : প্রতিবন্ধী শিশু (Full Syllabus) · সৃজনশীল
গর্ভকালীন সময়ে আরিফের মায়ের কোন কোন বিষয়ে সতর্ক থাকা উচিত ছিল বলে ত…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর