তুমি কি মনে কর রিদমের সমস্যা রোধে ডাক্তারের উক্তিটি সহায়ক ভূমিকা পালন করতে পারে? সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ডাক্তারের উক্তিটি ছিল, “রিদমের সমস্যা রোধ করা সম্ভব, যদি বাবা-মা সচেতন হয়ে তার পাশে থাকেন।” আমি মনে করি, রিদমের সমস্যা রোধে ডাক্তারের উক্তিটি সহায়ক ভূমিকা পালন করতে পারে। প্রতিবন্ধিতা প্রতিরোধ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিবন্ধী শিশু যাতে জন্মগ্রহণ না করে এবং শিশু জন্মগ্রহণের পর যাতে প্রতিবন্ধিতার শিকার না হয় সেদিকে বাবা-মাসহ পরিবারের সবার সচেতনতা প্রয়োজন। উদ্দীপকে দেখা যায়, রিদম ইশারায় ভাব বিনিময় করে এবং টিভির কাছে গিয়ে শব্দ শুনতে চেষ্টা করে। এ থেকে বুঝা যায়, সে শ্রবণ প্রতিবন্ধী। তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে তিনি বলেন, বাবা-মা সচেতন হয়ে তার পাশে থাকলে রিদমের সমস্যা প্রতিরোধ করা সম্ভব। এজন্য যা করণীয় তা হচ্ছে, রিদমের জন্মের আগে তার মা গর্ভাবস্থায় যদি পুষ্টিকর খাবার এবং আয়োডিনযুক্ত লবণ খেতেন তাহলে এই সমস্যা প্রতিরোধ করা সম্ভব হতো। আয়োডিনযুক্ত লবণ শিশুর মানসিক ও শ্রবণ প্রতিবন্ধিতা প্রতিরোধ করে। এছাড়া আরও কিছু বিষয় রয়েছে, যা প্রতিবন্ধী শিশুর প্রতিবন্ধিতা প্রতিরোধ করে। এগুলো হলো গর্ভবস্থায় ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষুধ গ্রহণ ও মাদক, সিগারেট থেকে বিরত থাকা; গর্ভধারণের আগে রুবেলা ভাইরাস বা জার্মান হাম প্রতিরোধক টিকা নেওয়া; শিশুর রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধিতে জন্মের পরপর তাকে শালদুধ খাওয়াতে হবে; বেশি বয়সে সন্তান গ্রহণ বুদ্ধি প্রতিবন্ধকতার অন্যতম কারণ। তাই বেশি বয়সে সন্তান ধারণ থেকে বিরত থাকা; রক্তের সম্পর্কের মধ্যে বিয়ে না করা; রাসায়নিক পদার্থ ব্যবহারে সাবধানতা অবলম্বন করা এবং গর্ভাবস্থায় বিপজ্জনক পরিবেশে কাজ করা থেকে বিরত থাকতে হবে। ঘনবসতি ও অস্বাস্থ্যকর পয়ঃনিষ্কাশন ব্যবস্থাও গুরুতর প্রতিবন্ধিতা সৃষ্টির অন্যতম কারণ। তাই স্বাস্থ্যকর পরিবেশ রক্ষার চেষ্টা করতে হবে। শিশু যদি কানে আঘাত পায় বা কোনো রোগের সংক্রমণ হয় তাহলে প্রতিকারমূলক ব্যবস্থা নিতে হবে। উপরিউক্ত আলোচনা শেষে একথা নিঃসন্দেহে বলা যায়, রিদমের জন্মের পূর্বে ও পরে উল্লিখিত বিষয়গুলো যদি তার বাবা-মা মেনে চলতেন তাহলে রিদম শ্রবণ প্রতিবন্ধিতার শিকার হতো না।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-৯ : প্রতিবন্ধী শিশু (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-৯ : প্রতিবন্ধী শিশু (Full Syllabus) · সৃজনশীল
তুমি কি মনে কর রিদমের সমস্যা রোধে ডাক্তারের উক্তিটি সহায়ক ভূমিকা পা…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর