শফিক সাহেবের সুস্থ থাকার জন্য নিয়মতান্ত্রিক জীবন যাপনের বিকল্প নেই। তুমি কি ডাক্তারের এই পরামর্শের সাথে একমত? বিশ্লেষণ করো।
উত্তর: হ্যাঁ, শফিক সাহেবের সুস্থ থাকার জন্য তাকে নিয়মতান্ত্রিক জীবনযাপন করতে হবে বলে আমি মনে করি। হৃদরোগে আক্রান্ত হলে অবশ্যই নিয়মতান্ত্রিক জীবনযাপন করা জরুরি। হৃদরোগ হওয়ার প্রধান কারণ হলো অনিয়মতান্ত্রিত জীবনযাপন, অতিরিক্ত চর্বি বা তৈল জাতীয় খাদ্য গ্রহণ, ব্যায়াম বা শারীরিক পরিশ্রম না করা। হৃদরোগ আক্রান্ত হলে অবশ্যই নিয়মতান্ত্রিক জীবনযাপন করা জরুরি। কিন্তু শফিক সাহেব অনিয়মতান্ত্রিক জীবনযাপন ও ত্রুটিপূর্ণ খাবার গ্রহণ করার ফলে শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন। এমতাবস্থায় তাকে অবশ্যই নিয়মিত সুষম খাদ্য গ্রহণ এবং এ সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলতে হবে। নিয়মিত ও প্রয়োজন অনুযায়ী ব্যায়াম ও পরিশ্রম করতে হবে এবং রক্তচাপ পরিমাপ করতে হবে। চিকিৎসকের পরামর্শ ও ব্যবস্থাপত্র অনুযায়ী নিয়মিত ওষুধ গ্রহণ করতে হবে। মানসিক চাপ, উত্তেজনা ও রোগ নিয়ন্ত্রণ করতে হবে। ঘুমানো ও ঘুম থেকে উঠার সময় নির্দিষ্ট রাখতে হবে এবং প্রতিদিন ৬-৮ ঘণ্টা ঘুমাতে হবে। নেশা জাতীয় অভ্যাস পরিত্যাগ করা উচিত। শারীরিক যে কোনো জরুরি অবস্থায় বা রক্তচাপ অনিয়ন্ত্রিত হলে বা রক্তচাপ ওঠানামা করলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। সর্বোপরি বলা যায়, নিয়মতান্ত্রিক জীবনযাপনই পারে শফিক সাহেবের শারীরিক সুস্থতা নিশ্চিত করতে।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-১২ : নিয়মতান্ত্রিক জীবনযাপন ও খাদ্য ব্যবস্থাপনা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-১২ : নিয়মতান্ত্রিক জীবনযাপন ও খাদ্য ব্যবস্থাপনা (Full Syllabus) · সৃজনশীল
শফিক সাহেবের সুস্থ থাকার জন্য নিয়মতান্ত্রিক জীবন যাপনের বিকল্প নেই।…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
সর্বোপরি বলা যায়, যেসকল খাবার খেলে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায় না অথবা সামান্য বৃদ্ধি পায় সেসব খাবারেরই আয়োজন করেন শফিক সাহেবের স্ত্রীর তার নিজের জন্য।উত্তর