ডাক্তারের পরামর্শ অনুযায়ী শফিক সাহেবের জন্য ব্যবস্থাপনাটি মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের সফিক সাহেব চর্বিযুক্ত গরুর মাংস, কলিজা, পরোটা খেতে ভালবাসেন। একদিন অফিসে মাথা ঘুরে পড়ে গেলে ডাক্তার তাকে প্রয়োজনীয় খাদ্যশক্তির চেয়ে কম খাদ্যশক্তিযুক্ত খাবার খেতে বলেন। এ থেকে বুঝা যায়, তিনি উচ্চ রক্তচাপ ও হৃদরোগে আক্রান্ত। ডাক্তারের পরামর্শ অনুযায়ী সফিক সাহেবের খাদ্য এমন হতে হবে যাতে করে প্রয়োজনীয় খাদ্য শক্তির চেয়ে বেশি খাদ্যশক্তি গৃহীত না হয় ও খাদ্য সুষম হয়। খাদ্যের মাধ্যমে চিনি, লবণ ও ফ্যাটের গ্রহণ যেন কম থাকে এবং প্রচুর পরিমাণে আঁশ জাতীয় খাদ্য গ্রহণ করতে হবে। এক্ষেত্রে তাকে নিচের বিষয়গুলো মনে রাখতে হবে। ১. লাল চালের ভাত ও ভুসিসহ আটার রুটি খেতে হবে পরিমাণ মতো। ২. বেশি আঁশযুক্ত খাদ্য যেমন- শাকসবজি ও ফল বিশেষ করে টক জাতীয় ফল খাদ্য তালিকায় রাখতে হবে। ৩.. বিভিন্ন রঙিন সবজি প্রতিদিন গ্রহণ করতে হবে। ৪. ডাল, বাদাম পরিমিত পরিমাণে খেতে হবে। ৫. মাছ, চর্বি ছাড়া মাংস, চামড়া ছাড়া মুরগির মাংস, ডিম প্রয়োজনীয় পরিমাণে খেতে হবে। ৬. ননী তোলা দুধ ও এই দুধের তৈরি টক দই খাওয়া ভালো। ৭. রান্নায় লবণ কম দিতে হবে এবং খাওয়ার সময় বাড়তি লবণ খাওয়া যাবে না। এছাড়া নিম্নোক্ত খাবারগুলো অবশ্যই বর্জন করতে হবে- ১. মাখন, ঘি, ডালডা, ক্রিম, সুস, নারকেল, বেশি তৈলাক্ত ও চর্বিযুক্ত খাদ্য। ২. আইসক্রিম, মিষ্টি জাতীয় খাদ্য। ৩. বেশি চর্বিযুক্ত মাংস, কলিজা, হাঁস-মুরগির চামড়া দিয়ে তৈরি খাদ্য। ৪. বেশি লবণযুক্ত বা লবণে সংরক্ষিত খাবার। ৫. ফাস্টফুড, বেকারির খাবার, বিভিন্ন ড্রিংকস, চাইনিজ লবণ ইত্যাদি। পরিশেষে বলা যায়, উপরিউক্ত খাদ্য তালিকাটি সফিক সাহেবের সুস্থতায় অত্যন্ত কার্যকর
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-১২ : নিয়মতান্ত্রিক জীবনযাপন ও খাদ্য ব্যবস্থাপনা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-১২ : নিয়মতান্ত্রিক জীবনযাপন ও খাদ্য ব্যবস্থাপনা (Full Syllabus) · সৃজনশীল
ডাক্তারের পরামর্শ অনুযায়ী শফিক সাহেবের জন্য ব্যবস্থাপনাটি মূল্যায়ন …
উদ্দীপক
Rajshahi · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর