রফিক সাহেবের কোন রোগ হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: রফিক সাহেবের হৃদরোগ হয়েছে। উদ্দীপকে দেখা যায়, রফিক সাহেব সারাক্ষণ বসে কাজ করেন। তিনি চর্বিযুক্ত গরুর মাংস, নোনা ইলিশ, চানাচুর খেতে ভালবাসেন। ইদানীং তার ওজন বেড়ে গেছে এবং খাদ্য হজমে সমস্যা হচ্ছে। অনিয়ন্ত্রিত জীবন যাপন, অতিরিক্ত সম্পৃক্ত চর্বিজাতীয় খাদ্য গ্রহণ, প্রয়োজনের চেয়ে বেশি খাদ্য শক্তি গ্রহণ, ব্যায়াম বা শারীরিক পরিশ্রম না করা, বংশগত কারণ, বিপাকীয় ত্রুটি ইত্যাদি কারণে হৃদরোগ আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। হৃদরোগে আক্রান্ত হলে অবশ্যই নিয়মতান্ত্রিক জীবন যাপন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ রোগে রোগীর খাদ্য এমন হতে হবে যাতে করে রোগীর জন্য প্রয়োজনীয় খাদ্য শক্তির চেয়ে বেশি খাদ্য শক্তি গৃহীত না হয় ও খাদ্য সুষম হয়। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, রফিক সাহেব হৃদরোগ আক্রান্ত এবং তাকে অবশ্যই নিয়মতান্ত্রিক জীবন যাপনে অভ্যস্ত হতে হবে।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-১২ : নিয়মতান্ত্রিক জীবনযাপন ও খাদ্য ব্যবস্থাপনা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-১২ : নিয়মতান্ত্রিক জীবনযাপন ও খাদ্য ব্যবস্থাপনা (Full Syllabus) · সৃজনশীল
রফিক সাহেবের কোন রোগ হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর