ছকের 'ক' দ্বারা কোন বনভূমিকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: ছকের 'ক' দ্বারা ক্রান্তীয় চিরহরিৎ এবং পত্রপতনশীল বনভূমিকে নির্দেশ করা হয়েছে। বাংলাদেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্ব অংশের পাহাড়ি অঞ্চলকে ক্রান্তীয় চিরহরিৎ এবং পত্রপতনশীল বনভূমি এলাকা নামে অভিহিত করা হয়। মূলত উষ্ণ ও আর্দ্রভূমির কিছু এলাকা জুড়ে বিভিন্ন প্রজাতির গাছপালা, তরুলতা, ঝোপঝাড় ও গুল্ম জন্ম নেয়। এসব গাছের পাতা একত্রে ফোটেও না, ঝরেও না। ফলে সারা বছর বনগুলো সবুজ থাকে। সে কারণেই এসব বনকে চিরহরিৎ বা চির সবুজ বনভূমি বলে। চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও সিলেট এই অঞ্চলের অন্তর্ভুক্ত। এ বনভূমির পরিমাণ প্রায় ১৪ হাজার বর্গ কিলোমিটার। চাপালিশ, ময়না, তেলসুর, মেহগনি, জারুল, সেগুন, গর্জন এ বনভূমির উল্লেখযোগ্য গাছ। উদ্দীপকের ছক 'ক' বনভূমিটির বর্ণিত বৈশিষ্ট্য হলো, গাছের পাতা একত্রে ফোঠেও না, ঝরেও না, সারা বছর বনগুলো সবুজ থাকে। এরূপ বৈশিষ্টগুলো স্পষ্টভাবে ক্রান্তীয় চিরহরিৎ এবং পত্রপতনশীল বনভূমিকে উপস্থাপন করে। কেননা এই ধরনের বনের পাতা কখনও একেবারে ঝরে যায় না বলে বন সারাবছর সবুজ থাকে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৫ : বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৫ : বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ (Full Syllabus) · সৃজনশীল
ছকের 'ক' দ্বারা কোন বনভূমিকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক

Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

