উক্ত সম্পদ ব্যবহারের মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনের উন্নয়নের সম্ভাবনা বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত সম্পদ তথা সৌর সম্পদ ব্যবহারের মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনের উন্নয়নের সম্ভাবনা ব্যাপক। সৌরশক্তি হলো পৃথিবীর সকল প্রাণের উৎস। এটি ছাড়া পৃথিবীতে উদ্ভিদ, প্রাণী কোনো কিছুই জন্মাতো না। সৌরশক্তি পৃথিবীতে জীবের জন্য বসবাস উপযোগী করেছে। বর্তমানে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সৌরশক্তি থেকে বিদ্যুতের চাহিদা পূরণ করা হচ্ছে। পাশাপাশি আমাদের খাদ্য, চিকিৎসা, বাসস্থানসহ নানা ক্ষেত্রে সৌরশক্তি ব্যবহার করে আরও উন্নত জীবনযাপন করার সম্ভাবনা রয়েছে। উদ্দীপকের আবহে সৌরশক্তির গুরুত্ব প্রকাশ পেয়েছে। সৌরশক্তি হলো নবায়নযোগ্য শক্তির অন্যতম উৎস। বাংলাদেশ নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হওয়ায় নবায়নযোগ্য জ্বালানি তথা সৌরশক্তি ব্যবহারের বিপুল সম্ভাবনা রয়েছে। এ জন্য প্রয়োজন সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন। সৌরশক্তি ব্যবহারের জন্য সরকার ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। সৌরবিদ্যুৎ প্রকল্পে বাংলাদেশের এখন ছয়টি প্রতিষ্ঠান সোলার প্যানেল তৈরি করছে। দেশের দুর্গম অঞ্চলের মানুষ বিদ্যুতের চাহিদা মেটাতে সৌরবিদ্যুৎ ব্যবহার করছে। জাতীয় বিদ্যুৎ গ্রিড থেকে আর বিদ্যুৎ নয়, দেশের গ্রামাঞ্চলে বাড়িঘরে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করে বিদ্যুতের চাহিদা মেটাতে প্রথম দেশ হিসেবে জাতিসংঘ তহবিল পেয়েছে। সৌরশক্তিকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশের বিদ্যুতের চাহিদা পূরণ করা সম্ভব হবে। পরিশেষে বলা যায়, উক্ত সম্পদ তথ্য সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনের উন্নয়নের সম্ভাবনা রয়েছে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৫ : বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৫ : বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ (Full Syllabus) · সৃজনশীল
উক্ত সম্পদ ব্যবহারের মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনের উন্নয়নের সম্ভাব…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


