ছক 'ক' এ উল্লিখিত সম্পদটির বর্ণনা দাও।
উত্তর: ছক-ক এ উল্লিখিত সম্পদটি হলো খনিজ সম্পদ যা প্রাকৃতিক সম্পদের অন্তর্ভূক্ত। প্রকৃতি থেকে প্রাপ্ত সম্পদকে প্রাকৃতিক সম্পদ বলে। প্রাকৃতিক সম্পদের অন্যতম উপাদান হলো খনিজ সম্পদ। গ্যাস, কয়লা, তেল, চুনাপাথর প্রভৃতি খনিজ সম্পদের অন্তর্ভুক্ত। উদ্দীপকে নির্দেশিত পদার্থগুলো মূলত খনিজ সম্পদের অন্তর্ভুক্ত। বর্তমানে বাংলাদেশের পূর্বাঞ্চলীয় পাহাড়ি জেলাসমূহের মাটির নিচে গ্যাস, কয়লা, তেল, চুনাপাথরসহ নানা ধরনের মূল্যবান খনিজ পদার্থের সন্ধান পাওয়া গেছে। এসব সম্পদ আহরণ করে দেশের গ্যাসের চাহিদা মেটানো হচ্ছে। বঙ্গোপসাগরের তলদেশেও গ্যাস আবিষ্কৃত হয়েছে। সেখানে আরও অনেক ধরনের প্রাণিজ ও খনিজ পদার্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের প্রধান প্রদান খনিজ সম্পদগুলো হলো- প্রাকৃতিক গ্যাস, কয়লা, তেল, কঠিন শিলা ও চুনাপাথর। বর্তমানে বিদ্যুৎ উৎপাদন, সার কারখানাসহ শিল্প ও গৃহস্থালি কাজে জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে প্রাকৃতিক গ্যাস। উৎপাদিত গ্যাস ব্যবহারের খাতওয়ারি হার হচ্ছে- বিদ্যুৎ উৎপাদনে ৪৫%, সার উৎপাদনে ৩৫% এবং শিল্প, বাণিজ্য ও গৃহস্থালি কাজে ২০%। এ ছাড়াও দেশে নতুন তেল ও কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ চলছে এবং মেট্রোরেল নামক পরিবহনে কয়লাকে জ্বালানি হিসেবে ব্যবহারের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৫ : বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৫ : বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ (Full Syllabus) · সৃজনশীল
ছক 'ক' এ উল্লিখিত সম্পদটির বর্ণনা দাও।
উদ্দীপক

Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

