নদীর প্রবাহ হ্রাস পাচ্ছে কেন? ব্যাখ্যা কর।
উত্তর: নদীতে পলি জমে যাওয়ায় এবং নদী থেকে প্রচুর পরিমাণে পানি উত্তোলনের কারণে নদীর পানি প্রবাহ হ্রাস পায়। নদীর পানিতে প্রচুর পরিমাণে পলিমাটি থাকে। এই পলিমাটি নদীর তলদেশে জমতে থাকে। এতে নদীর গভীরতা হ্রাস পায়। ফলে নদীর পানি প্রবাহ হ্রাস পায়। আবার কোনো কোনো নদী থেকে সেচসহ নানা কাজে পাম্প দিয়ে প্রচুর পানি উত্তোলন করায় পানি প্রবাহ কমে যায়। এছাড়াও নিয়ম-নীতি না মেনে নদীর ওপর যত্রযত্র ব্রিজ, কালভার্ট, বাঁধ ইত্যাদি নির্মাণের ফলেও নদীর পানি প্রবাহ হ্রাস পায়।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৫ : বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৫ : বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ (Full Syllabus) · সৃজনশীল
নদীর প্রবাহ হ্রাস পাচ্ছে কেন? ব্যাখ্যা কর।
উত্তর

