একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে উক্ত সম্পদের গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে উক্ত সম্পদ তথা বনজ সম্পদের ভূমিকা অপরিসীম। বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। যে কারণে এর অর্থনীতি কৃষিনির্ভর। আর কৃষিকাজের উপর বনভূমির যথেষ্ঠ অবদান রয়েছে। বনভূমি আদ্রতা রক্ষা, বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি, মাটির ক্ষয়রোধ এবং নদী ভাঙনের হাত থেকে ভূমিকে রক্ষা করে। এছাড়া প্রাকৃতিক সম্পদ হিসেবে বনজ সম্পদ একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে। উদ্দীপকে বনভূমির কথা বলা হয়েছে, যা বনজ সম্পদের অন্তর্ভূক্ত। দেশের অর্থনৈতিক উন্নয়নে এ সম্পদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। দেশের জাতীয় আয়ের সিংহভাগই আসে এসব সম্পদকে কাজে লাগানোর মাধ্যমে। দেশে যেসব শিল্প কলকারখানা গড়ে উঠেছে বা উঠছে তার পিছনে রয়েছে দেশীয় প্রাকৃতিক সম্পদের ব্যবহার। এর ফলে মানুষজন কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। দেশীয় চাহিদার পণ্য উৎপাদিত হচ্ছে। বিদেশে রপ্তানিজাত দ্রব্যসামগ্রীও এসব সম্পদকে ব্যবহার করেই তৈরি করা সম্ভব হচ্ছে। অর্থনৈতিক উন্নয়নে নতুন নতুন উদ্যোগ গৃহীত হচ্ছে। প্রাকৃতিক সম্পদের ব্যবহার সেই সব উদ্যোগকে এগিয়ে নিতে সাহায্য করছে। কাঁচামাল হিসেবে প্রাকৃতিক সম্পদের চাহিদা ও জোগান বাড়ছে, পণ্য উৎপাদনে প্রাকৃতিক সম্পদের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। তৈরিকৃত পণ্য দিয়ে দেশীয় চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করা হচ্ছে। এর ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হচ্ছে। মানুষ খাদ্যশস্য উৎপাদন, বনজ সম্পদের ব্যবহার, প্রাকৃতিক অন্যান্য সম্পদের ব্যবহারে আরও বেশি আগ্রহী ও সচেতন হচ্ছে। এভাবে প্রাকৃতিক সম্পদের যথোপযুক্ত সুষ্ঠু ব্যবহার ও মানুষের নানামুখী অর্থনৈতিক কর্মকান্ডে দেশের অর্থনীতি দ্রুত পরিবর্তিত হচ্ছে, মানুষ উন্নত জীবনের দিকে এগিয়ে যাচ্ছে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৫ : বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৫ : বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ (Full Syllabus) · সৃজনশীল
একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে উক্ত সম্পদের গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

