উদ্দীপকে নিপুর দেখা নদীটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন নদীর মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে নিপুর দেখা নদীটির সাথে আমার পাঠ্যবইয়ের পদ্মা নদীর সাথে মিল রয়েছে। ভারতে গঙ্গা নামে পরিচিত বৃহৎ নদীটি বাংলাদেশে প্রবেশ করে পদ্মা নাম নিয়েছে। এর উৎপত্তিস্থল মধ্য হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ। উত্তর ও পূর্ব ভারতের কয়েকটি রাজ্য অতিক্রম করে গঙ্গা রাজশাহী জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। নদীটি রাজশাহী থেকে দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হয়ে গোয়ালন্দের কাছে যমুনার সঙ্গে এবং পরে চাঁদপুরে মেঘনার সাঙ্গে মিলিত হয়ে মেঘনা নামেই বঙ্গোপসাগরে পড়েছে। বাংলাদেশের অন্যতম প্রধান নদী পদ্মাবিধৌত অঞ্চলের আয়তন ৩৪,১৮৮ বর্গ কি.মি.। পশ্চিম থেকে পূর্বে পদ্মার অনেক শাখা নদীর মধ্যে উল্লেখযোগ্য হলো- মাথাভাঙ্গা, ইছামতী, ভৈরব, কুমার, কপোতাক্ষ, নবগঙ্গা, চিত্রা, মধুমতী, আড়িয়াল খাঁ ইত্যাদি। উদ্দীপকের নিপু রাজশাহী শহরে তার নানার বাড়িতে বেড়াতে গিয়েছে। সেখানে সে প্রতিদিনই নদীর তীরে বেড়াতে যায়। নিপু জানতে পারে আমাদের পার্শ্ববর্তী দেশ নদীটির উৎপত্তিস্থল। এরূপ বর্ননায় স্পষ্টভাবে পদ্মা নদীর চিত্র প্রকাশ পায়। কারণ পদ্মা নদী ভারত হয়ে রাজশাহী দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৫ : বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৫ : বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে নিপুর দেখা নদীটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন নদীর মিল রয়েছে…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

