বাংলাদেশের পানি এবং খাদ্য নিরাপত্তায় জনাব হানিফের কাজের গুরুত্ব মূল্যায়ন কর।
উত্তর: বাংলাদেশের পানি এবং খাদ্য নিরাপত্তায় জনাব হানিফের কাজের গুরুত্ব অত্যধিক। অতিরিক্ত জনসংখ্যার খাদ্য, পানি ও অন্যান্য নিরাপত্তা বিধান করা কঠিন। দিন দিন ভূমি, পানি, ব্যবস্থাপনা, বিশেষত খাদ্য সমস্যা বৃদ্ধি পাচ্ছে। পানি দূষণ ও দুষ্প্রাপ্যতার কারণে খাদ্যোৎপাদন বিঘ্নিত হচ্ছে। ফলে খাদ্য সংকট দেখা দিচ্ছে। তাই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পানি সম্পদের সঠিক ব্যবস্থাপনা করা দরকার। উদ্দীপকে ঘটনা-২ এর জনাব হানিফ একটি ইউনিয়নের চেয়ারম্যান। তিনি তাঁর জনগণের জন্য নিরবচ্ছিন্নভাবে পানি সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করেন। সম্প্রতি তিনি তাঁর এলাকায় একটি খাল খনন করে নদীর সঙ্গে সংযোগ স্থাপন করেন। পানির অপচয় রোধে তিনি জনগণকে সচেতন করে তোলেন। এরূপ কাজের মাধ্যমে পানিসম্পদ ব্যবস্থাপনার চিত্র প্রকাশ পায়। এর মাধ্যমে বাংলাদেশের পানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। তাই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নদ-নদী, পুকুর, খাল-বিল, হাওড়, বাঁওড়, বন ও ভূমির পরিবেশ রক্ষা করতে হবে। পানির সদ্ব্যবহার নিশ্চিতকরণ, নদ-নদীর নাব্যতা রোধ করার মাধ্যমে পানি সম্পদ রক্ষা করা সম্ভম্বপর হবে। পানি সম্পদ মানুষের জীবন-জীবিকার কাজে ব্যবহার করা যায়। কৃষি উৎপাদন ও চাষাবাদে পানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। দেশের পানি সম্পদ সারা বছরের সকল চাহিদা পূরণ করতে পারলে দেশে কৃষি ও খাদ্য উৎপাদন ক্রমাগত বৃদ্ধি পাবে। তাই বলা যায়, বাংলাদেশের পানি এবং খাদ্য নিরাপত্তায় জনাব হানিফের কাজের গুরুত্ব অত্যধিক। অর্থাৎ পানি সম্পদের সঠিক ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৫ : বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৫ : বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ (Full Syllabus) · সৃজনশীল
বাংলাদেশের পানি এবং খাদ্য নিরাপত্তায় জনাব হানিফের কাজের গুরুত্ব মূল…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

