"বাংলাদেশের অর্থনীতিতে দৃশ্যকল্প-২ এ উল্লিখিত সম্পদের গুরুত্ব অপরিসীম।” বক্তব্যটি মূল্যায়ন কর।
উত্তর: দৃশ্যকল্প-২ এ প্রাকৃতিক সম্পদের কথা প্রকাশ পেয়েছে। বাংলাদেশের অর্থনীতিতে প্রাকৃতিক সম্পদের গুরুত্ব অপরিসীম। প্রকৃতি থেকে প্রাপ্ত সম্পদকে প্রাকৃতিক সম্পদ বলা হয়। যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রাকৃতিক সম্পদের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশে বিভিন্ন রকমের প্রাকৃতিক সম্পদ পাওয়া যায়। যেমন-মাটি, পানি, বনভূমি, সৌরতাপ, মৎস্য, খনিজ ইত্যাদি প্রাকৃতিক সম্পদ। বলা যায়, এসব প্রাকৃতিক সম্পদকে যথাযথভাবে ব্যবহার করে বাংলাদেশের দারিদ্র্য দূরীকরণ, খাদ্য নিরাপত্তা বিধান এবং উন্নত জীবনমান নিশ্চিত করা সম্ভব। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর রনি বাবার সঙ্গে বসে টিভিতে বাংলাদেশের উপর প্রামাণ্যচিত্র দেখছিল। এ দেশের বন, পাহাড়, নদী, খনিজ সম্পদ, বিশাল জলরাশি দেখে সে মুগ্ধ। এখানে মূলত প্রাকৃতিক সম্পদের কথা বর্ণিত হয়েছ। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রাকৃতিক সম্পদের গুরুত্ব অপরিসীম। ভূমি, বনভূমি, মৎস্য, খনিজ পদার্থ, সৌর তাপ, প্রাকৃতিক জলাশয় ইত্যাদি এ দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। বাংলাদেশের অর্থনীতিতে এসব প্রাকৃতিক সম্পদকে যথাযথভাবে ব্যবহার করে দারিদ্র্য দূরীকরণ, খাদ্য নিরাপত্তা বিধান এবং উন্নত জীবনমান নিশ্চিত করা সম্ভব। প্রাকৃতিক এসব সম্পদই অর্থনৈতিক উন্নয়নের পথ ত্বরান্বিত করবে। আমাদের অর্থনীতিতে প্রাকৃতিক সম্পদ হিসেবে পানির গুরুত্বও বিশেষভাবে উল্লেখযোগ্য। বাংলাদেশের নদ-নদী, খাল বিল, হাওড়-বাঁওড়, পুকুর ইত্যাদির পানির ওপর কৃষি ও শিল্প অর্থনীতি সম্পূর্ণরূপে নির্ভরশীল। যোগাযোগ ব্যবস্থাও পানিপথের প্রাকৃতিক সম্পদের উপর অনেকাংশে নির্ভরশীল। দেশের খনিজ, বনজ, সৌরসহ সকল প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়ার পথে অগ্রসর হচ্ছে। আলোচনা শেষে বলা যায়, যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রাকৃতিক সম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৫ : বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৫ : বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ (Full Syllabus) · সৃজনশীল
"বাংলাদেশের অর্থনীতিতে দৃশ্যকল্প-২ এ উল্লিখিত সম্পদের গুরুত্ব অপরিস…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

