দৃশ্যকল্পের পরিস্থিতির প্রেক্ষিতে টেকসই উন্নয়নে কোন অভীষ্ট গ্রহণ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্পের পরিস্থিতির প্রেক্ষিতে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি)-তে ১০নং অভীষ্ট গ্রহণ করা হয়েছে। অভিষ্টটি হলো অসমতা হ্রাস। উদ্দীপকে দৃশ্যকল্প গুলোতে সমাজে বিরাজমান বৈষম্য ফুটে উঠেছে। দুর্নীতি বা প্রতারণা মূলক কাজ করে অঢেল সম্পদ অর্জন করা এবং সারা দিন কঠিন কাজ করে সমাজের নিম্নশ্রেণির বেতন পাওয়া-এর মাধ্যমে সমাজে অসমতাই প্রকাশ পাচ্ছে। এ সমস্যার সমাধানে ১০নং অভীষ্ট অসমতা হ্রাস লক্ষ্যটি গ্রহণ করা হয়েছে। এ অভীষ্টে উল্লেখ আছে, বৈষম্যমূলক আইন, নীতিমালা ও প্রথার অবসান ঘটিয়ে যথোপযুক্ত আইন, নীতিমালা ও কর্মব্যবস্থা গ্রহণের মাধ্যমসহ বিভিন্ন উদ্যোগের সুফল ভোগের ক্ষেত্রে বৈষম্য হ্রাসসহ সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা। আবার নীতিমালা বিশেষ করে রাজস্ব, মজুরি ও সামাজিক সুরক্ষা বিষয়ক নীতিমালা গ্রহণ ও ক্রমান্বয়ে অধিকতর সমতা অর্জন করা। অতএব দেখা যাচ্ছে, টেকসই উন্নয়ন অভিষ্টের সমতা আনয়ন কেন্দ্রিক অভিষ্টটি উদ্দীপকের সমস্যার জন্য যথার্থ সমাধান নিশ্চিত করবে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৫ : বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৫ : বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ (Full Syllabus) · সৃজনশীল
দৃশ্যকল্পের পরিস্থিতির প্রেক্ষিতে টেকসই উন্নয়নে কোন অভীষ্ট গ্রহণ কর…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

