[গণিত] চিহ্নিত নদীটির গতিপথ ব্যাখ্যা কর।
উত্তর: মানচিত্রের 'A [গণিত] চিহ্নিত নদীটি পদ্মা। পদ্মা নদীর গতিপথ বিস্তৃত। পদ্মা নদী ভারত ও ভারতের উত্তর বঙ্গে গঙ্গা এবং বাংলাদেশে পদ্মা নামে পরিচিত। এর উৎপত্তি স্থল মধ্য হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহে। উত্তর ভারতের কয়েকটি রাজ্য অতিক্রম করে গঙ্গা রাজশাহী জেলা দিয়ে পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে। এটি গোয়ালন্দের নিকট ব্রহ্মপুত্রের প্রধান ধারা যমুনার সঙ্গে মিলিত হয়েছে। চাঁদপুরে এসে এ নদী মেঘনার সঙ্গে মিলিত হয়ে বরিশাল ও নোয়াখালী অতিক্রম করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। বাংলাদেশের গঙ্গা-পদ্মা বিধৌত অঞ্চলের আয়তন ৩৪,১৮৮ বর্গ কি.মি.। উদ্দীপকের মানচিত্রে 'A [গণিত] চিহ্নিত স্থানটি যেহেতু রাজশাহী অঞ্চলকেই বোঝাচ্ছে এবং এ অঞ্চল দিয়ে প্রবাহিত বৃহত্তর নদী পথই হলো পদ্মা, তাই 'A [গণিত] দ্বারা মূলত পদ্মা নদীকে ইঙ্গিত করা হয়েছে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৫ : বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৫ : বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ (Full Syllabus) · সৃজনশীল
চিহ্নিত নদীটির গতিপথ ব্যাখ্যা কর।
উদ্দীপক

Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

