দৃশ্য-১ এ কোন নদীকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্য-১ এ বাংলাদেশের কর্ণফুলী নদীর প্রতি ইঙ্গিত করা হয়েছে। বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান নদী হলো কর্ণফুলী। এর উৎপত্তিস্থল লুসাই পাহাড়ে। ৩২০ কি.মি. দৈর্ঘ্যের এ নদীটা চট্টগ্রাম শহরের খুব কাছ দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। কর্ণফুলীর প্রধান উপনদী হচ্ছে- কাপ্তাই, হালদা, কাসালং ও রাঙাখিয়াং। বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম কর্ণফুলীর তীরে অবস্থিত। পানি বিদ্যুৎকেন্দ্র এবং চট্টগ্রাম বন্দরের জন্য এ নদীর গুরুত্ব অধিক। উদ্দীপকের দৃশ্য-১ মাহীর মামা রাঙামাটিতে চাকরি অবস্থায় যে নদীটি দেখতে পান, তার সাথে কর্ণফুলী নদীর সাদৃশ্য সর্বাধিক। নদীর তীরে প্রধান সমুদ্রবন্দরের অবস্থান এবং দেশ-বিদেশে বাণিজ্যের কেন্দ্র- এ তথ্যাবলি কর্ণফুলী নদী ব্যতিরেকে অন্য কোনো নদীর ক্ষেত্রে মিলে না। তাই বলতে হয়, দৃশ্য-১ এর নদীটি হলো কর্ণফুলী।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৫ : বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৫ : বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ (Full Syllabus) · সৃজনশীল
দৃশ্য-১ এ কোন নদীকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

