দৃশ্য-২ এর দুর্যোগটির প্রেক্ষিতে সৃষ্টি ক্ষয়ক্ষতি নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ আলোচনা কর।
উত্তর: দৃশ্য-২ দুর্যোগটি ভূমিকম্প। ভূমিকম্পের প্রেক্ষিতে সৃষ্ট ক্ষয়ক্ষতি নিরসনে প্রয়োজনীয় বহুমুখী পদক্ষেপ নিতে হবে। ভূপৃষ্ঠের অভ্যন্তরীণ বিভিন্ন কারণে হঠাৎ করে ভূপৃষ্ঠের কতক অংশ কেঁপে ওঠে। এ কম্পন অত্যন্ত মৃদু থেকে প্রচণ্ড হয়ে থাকে, যা মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়। ভূপৃষ্ঠের এরূপ আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে ভূমিকম্প বলে। দৃশ্য-২ এ সাফিন ও মাহিনের পড়ার টেবিল নড়ে উঠা এবং পরবর্তীতে তাদের চারতলা বাড়িটি নড়ে উঠা মূলত। ভূমিকম্পের আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পন। ভূমিকম্পন সৃষ্ট ক্ষয়ক্ষতি নিরসনে পদক্ষেপ গ্রহণ করা আবশ্যক। বাড়ি তৈরির সময় মাটি পরীক্ষা করে বিশেষজ্ঞ প্রকৌশলীর পরামর্শ নিয়ে বাড়ির ভিত মজবুত করতে হবে। বাড়ি তৈরির সময় দুটি বাড়ির মধ্যে নিরাপদ দূরত্ব রাখতে হবে। বাড়ি থেকে বের হওয়ার একাধিক পথ রাখতে হবে এবং বহুতল ভবনে জরুরি সিঁড়ি রাখতে হবে। বিদ্যুৎ ও গ্যাস লাইনে ত্রুটিমুক্ত রাখতে হবে। বাড়ির আসবাবপত্র যথাসম্ভব কাঠের হওয়া ভালো। প্রতিটি বাড়িতে সদস্যদের জন্য হেলমেট রাখতে হবে। ভূমিকম্পের সময় বিদ্যুৎ ও গ্যাসের সুইচ বন্ধ রাখতে হবে। তাড়াহুড়া না করে খোলা জায়গায় আশ্রয় নিতে হবে। ভূমিকম্প কালীন ধীরস্থির ও শান্ত থাকা; বহুতল ভবনে টেবিল বা খাটের নিচে অবস্থান নেওয়া এবং কাচের জানালা থেকে দূরে থাকা; উঁচু দালান বা জানালা থেকে লাফ দিয়ে নামার চেষ্টা না করা ইত্যাদি। মোটকথা ভূমিকম্পের প্রেক্ষিতে সৃষ্ট ক্ষয়ক্ষতি নিরসনে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা আবশ্যক।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৫ : বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৫ : বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ (Full Syllabus) · সৃজনশীল
দৃশ্য-২ এর দুর্যোগটির প্রেক্ষিতে সৃষ্টি ক্ষয়ক্ষতি নিরসনে প্রয়োজনীয় …
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

