ছক-২ এ উল্লিখিত সম্পদটির গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর: ছক-২ এ উল্লিখিত সম্পদ গুলো হলো প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদের গুরুত্ব অনস্বীকার্য। প্রকৃতি থেকে প্রাপ্ত সম্পদকে প্রাকৃতিক সম্পদ বলা হয়। মাটি, পানি, বনভূমি, সৌরতাপ, মৎস্য, খনিজ ইত্যাদি প্রাকৃতিক সম্পদ। ছক-২ এ প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদের গুরুত্ব মানব জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই অনুভব করা যায়। ভূমি সম্পদ ছাড়া আমরা যেমন কৃষিকাজ, খাদ্য উৎপাদন প্রভৃতি করতে পারি না তেমনি আমাদের অবস্থানগত সংকটও তৈরি হয়। আবার বনজ সম্পদ যেমন আমাদের প্রয়োজনীয় বিষয়াদি দিয়ে থাকে তেমনি পরিবেশকে বসবাস যোগ্য করতে বনজ সম্পদ ভূমিকা রাখে। তৃতীয়ত, খনিজ সম্পদ হলো তেল, গ্যাস, কয়লা প্রভৃতি চাহিদা মিটানোর একমাত্র উৎস। চতুর্থত, সৌরতাপ হলো সূর্য থেকে প্রাপ্ত সম্পদ উদ্ভিদ ও প্রাণিকুলের জন্য আবশ্যক এবং সকল শক্তির আধার। সুতরাং দেখা যাচ্ছে ছকে প্রদত্ত প্রাকৃতিক সম্পদ গুলো প্রত্যেকটি খুবই প্রয়োজনীয় বিষয়।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৫ : বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৫ : বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ (Full Syllabus) · সৃজনশীল
ছক-২ এ উল্লিখিত সম্পদটির গুরুত্ব ব্যাখ্যা কর।
উদ্দীপক

Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

