বৈদ্যুতিক পাখায় তড়িৎমোটর ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর: তড়িৎ মোটরে একটি স্থায়ী চুম্বকের মাঝে একটি ঘূর্ণনক্ষম কয়েল প্যাঁচানো আর্মেচার থাকে। উক্ত কয়েলে তড়িৎ প্রবাহিত করলে এতে সৃষ্ট চৌম্বকক্ষেত্র ও স্থায়ী চুম্বকের চৌম্বকক্ষেত্রের মধ্যবর্তী মিথস্ক্রিয়ার ফলে আর্মেচারটি ঘোরে। এ আর্মেচারটিকে একটি শ্যাফটের সাথে সংযুক্ত করলে শ্যাফটিও ঘুরবে, যার সাথে পরবর্তীতে পাখার বাহু যুক্ত বৈদ্যুতিক পাখা তৈরি করা হয়। ফলে উক্ত তড়িৎ মোটরে তড়িৎ প্রবাহিত করলে বৈদ্যুতিক পাখা ঘোরে।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-১২ : বিদ্যুতের চৌম্বক ক্রিয়া (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-১২ : বিদ্যুতের চৌম্বক ক্রিয়া (Full Syllabus) · সৃজনশীল
বৈদ্যুতিক পাখায় তড়িৎমোটর ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর

