সিস্টেম লস কেন হয়? ব্যাখ্যা করো।
উত্তর: বিদ্যুৎ পরিবহনের সময় পরিবাহির রোধের জন্য যে পরিমাণ বিদ্যুৎ শক্তি ক্ষয় হয় তাকে সিস্টেম লস বলা হয়। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে উৎপন্ন বিদ্যুৎ শক্তি পরিবাহী তারের সাহায্যে প্রথমে সাব-স্টেশনে এবং সেখান থেকে গ্রাহক পর্যায়ে বিতরণ করা হয়। বিদ্যুৎ সঞ্চালনের জন্য যে পরিবাহী তার ব্যবহার করা হয় এরও কিছু পরিমাণ রোধ আছে। ফলে কিছু পরিমাণ বিদ্যুৎ শক্তি তাপে রূপান্তরিত হয়। R রোধের কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে I মানের তড়িৎ প্রবাহিত হলে তাতে সিস্টেম লসের পরিমাণ [গণিত] । এ কারণে গ্রাহক পর্যায়ে প্রাপ্ত বিদ্যুৎ শক্তি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ শক্তি অপেক্ষা কম হয়।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-১২ : বিদ্যুতের চৌম্বক ক্রিয়া (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-১২ : বিদ্যুতের চৌম্বক ক্রিয়া (Full Syllabus) · সৃজনশীল
সিস্টেম লস কেন হয়? ব্যাখ্যা করো।
উত্তর

