এক্স-রে এর পরিবর্তে আল্ট্রাসনোগ্রাম করা হয় কেন?
উত্তর: এক্স-রে এর পরিবর্তে আল্ট্রাসনোগ্রাম করা হয়। কারণ- এক্স-রে বা এক্স-রশ্মি এক ধরনের তাড়িতচৌম্বচক তরঙ্গ যার তরঙ্গদৈর্ঘ্য দৃশ্যমান আলোর চেয়ে কয়েক হাজার গুণ ছোট। অর্থাৎ এর শক্তি দৃশ্যমান আলোর কয়েক হাজার গুণ বেশি। এর তরঙ্গদৈর্ঘ্য 10-10m বা এর চেয়ে কম। এক্স রশ্মি বিকিরণ শরীরের জন্য ক্ষতিকর। কারণ এটি শরীরের মাংস ভেদ করে স্থানচ্যুত হাড়, হাড়ে ফাটল, ভেঙে যাওয়া ইত্যাদি ছবি তুলতে পারে। সাধারণত গর্ভবতী নারীদের তলপেটে এক্স-রে করা হয় না কারণ ভ্রুণের ক্ষতি হতে পারে। কিন্তু আল্ট্রাসনোগ্রামে শব্দ তরঙ্গের প্রতিফলনের দ্বারা ছবি তোলা যায়। যে ট্রান্সডিউসারের সাহায্যে উচ্চ কম্পাঙ্কের (1 – 10 মেগা হার্টজ) শব্দ তরঙ্গ সৃষ্টি করা হয় সেটিকে ক্রমাগত ঘুরিয়ে ঘুরিয়ে প্রতিফলিত তরঙ্গদৈর্ঘ্য নিয়ে কোনো স্থানের ছবি তোলা হয়। এ ধরনের আল্ট্রাসনোগ্রাফিতে ক্ষতিকর বিকিরণ থাকে না বলে এক্স-রে এর পরিবর্তে আলট্রাসনোগ্রাম ব্যবহার করা হয়।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-১২ : বিদ্যুতের চৌম্বক ক্রিয়া (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-১২ : বিদ্যুতের চৌম্বক ক্রিয়া (Full Syllabus) · সৃজনশীল
এক্স-রে এর পরিবর্তে আল্ট্রাসনোগ্রাম করা হয় কেন?
উত্তর

