ট্রান্সফর্মারটি যে নীতির উপর ভিত্তি করে তৈরি, তা বিশ্লেষণপূর্বক এর ব্যবহার আলোচনা কর।'
উত্তর: ট্রান্সফর্মার যে নীতির উপর ভিত্তি করে তৈরি: তাড়িৎচৌম্বক আবেশের উপর ভিত্তি করে ট্রান্সফর্মার তৈরি করা হয়। একটি পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের ভিতর যদি একটি পরিবাহী তারের কুণ্ডলী রাখা হয় তবে ঐ কুণ্ডলীটিতে তড়িচ্চালক শক্তি (electro-motive force) আবিষ্ট হয়, যার ফলে ঐ তার কুণ্ডলীতে তড়িৎ প্রবাহিত হয়। ◉ ট্রান্সফর্মারের দুটি তারের কুণ্ডলী থাকে, যারা সরাসরি তার দিয়ে যুক্ত নয়- অর্থাৎ তাদের মধ্যে কোনো সরাসরি সংযোগ নেই। কিন্তু তারা তাড়িতচৌম্বক আবেশের সাহায্যে সংযুক্ত। ◉ একটি কুণ্ডলীতে পরিবর্তী বিভব (AC Voltage বা AC Potenial) প্রয়োগ করা হলে ঐ কুণ্ডলীর চারিদিকে চৌম্বক ক্ষেত্র পাওয়া যায় (ওয়েরেস্টেডের তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়ার নিয়মানুযায়ী) এবং যেহেতু উৎস হিসেবে AC Voltage ব্যবহার করা হয়ে তাই চৌম্বক বলরেখাগুলো (চৌম্বক ফ্লাক্স) দ্বিতীয় কুণ্ডলীর ভিতর দিয়ে অতিক্রম করে। ফ্যারাডের প্রথম সূত্রানুযায়ী, একটি বদ্ধ তার কুণ্ডলীতে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটলে ঐ তার কুণ্ডলীতে তড়িচ্চালক শক্তি আবিষ্ট হয়। [চিত্র] যে কুণ্ডলীতে পরিবর্তী বিভব প্রয়োগ করা হয় তাকে প্রাইমারি কুণ্ডলী বা মুখ্য কুণ্ডলী এবং যে কুণ্ডলীতে পরিবর্তী বিভব আবিষ্ট হয় তাকে সেকেন্ডারি কুণ্ডলী বা গৌণ কুণ্ডলী বলে। প্রাইমারি কুণ্ডলীর ভোল্টেজ [গণিত] এবং কুণ্ডলীতে তড়িৎপ্রবাহ [গণিত] হলে প্রাইমারি কুণ্ডলীর ক্ষমতা [গণিত] । সেকেন্ডারি কুণ্ডলীতে আবিষ্ট ভোল্টেজ [গণিত] এবং প্রবাহ [গণিত] হলে এর ক্ষমতা [গণিত] । আদর্শ ট্রান্সফর্মারে তড়িৎশক্তির অপচয় হয় না বলে- [গণিত] হয় প্রাইমারি কুণ্ডলীর পাকসংখ্যা [গণিত] এবং সেকেন্ডারি কুণ্ডলীর পাকসংখ্যা [গণিত] হলে প্রাইমারি ও সেকেন্ডারি কয়েলের ভোল্টেজের অনুপাত- [গণিত] প্রাইমারি কুণ্ডলীর চেয়ে সেকেন্ডারি কুণ্ডলীর পাকসংখ্যা 10 গুণ হলে সেকেন্ডারি কুণ্ডলীতে প্রাইমারি ভোল্টেজের 10 গুণ ভোল্টেজ পাওয়া যাবে। কিন্তু কুন্ডলীদ্বয়ের ক্ষমতা ঠিক থাকে বলে সেকেন্ডারি কুণ্ডলীর কারেন্ট 10 ভাগের 1 ভাগ হয়ে যাবে। [গণিত]
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-১২ : বিদ্যুতের চৌম্বক ক্রিয়া (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-১২ : বিদ্যুতের চৌম্বক ক্রিয়া (Full Syllabus) · সৃজনশীল
ট্রান্সফর্মারটি যে নীতির উপর ভিত্তি করে তৈরি, তা বিশ্লেষণপূর্বক এর …
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
তবে ভৌগোলিক উত্তর মেরু এবং চৌম্বক দক্ষিণ মেরু এক বিন্দুতে অবস্থিত নয়। একইভাবে ভৌগোলিক দক্ষিণ মেরু এবং চৌম্বক উত্তর মেরু আলাদা বিন্দু। অর্থাৎ ভৌগোলিক মধ্যতল এবং জ্যামিতিক মধ্যতল কিছুটা কোণ করে অবস্থিত।উত্তর
উত্তর
যে কুণ্ডলীতে পরিবর্তী বিভব প্রয়োগ করা হয় তাকে প্রাইমারি কুণ্ডলী বা মুখ্য কুণ্ডলী এবং যে কুণ্ডলীতে পরিবর্তী বিভব আবিষ্ট হয় তাকে সেকেন্ডারি কুণ্ডলী বা গৌণ কুণ্ডলী বলে।
প্রাইমারি কুণ্ডলীর ভোল্টেজ এবং কুণ্ডলীতে তড়িৎপ্রবাহ হলে প্রাইমারি কুণ্ডলীর ক্ষমতা । সেকেন্ডারি কুণ্ডলীতে আবিষ্ট ভোল্টেজ এবং প্রবাহ হলে এর ক্ষমতা । আদর্শ ট্রান্সফর্মারে তড়িৎশক্তির অপচয় হয় না বলে-
হয়
প্রাইমারি কুণ্ডলীর পাকসংখ্যা এবং সেকেন্ডারি কুণ্ডলীর পাকসংখ্যা হলে প্রাইমারি ও সেকেন্ডারি কয়েলের ভোল্টেজের অনুপাত-
প্রাইমারি কুণ্ডলীর চেয়ে সেকেন্ডারি কুণ্ডলীর পাকসংখ্যা 10 গুণ হলে সেকেন্ডারি কুণ্ডলীতে প্রাইমারি ভোল্টেজের 10 গুণ ভোল্টেজ পাওয়া যাবে। কিন্তু কুন্ডলীদ্বয়ের ক্ষমতা ঠিক থাকে বলে সেকেন্ডারি কুণ্ডলীর কারেন্ট 10 ভাগের 1 ভাগ হয়ে যাবে।

