দেখাও যে, পৃথিবী একটি বৃহৎ চুম্বক।
উত্তর: পৃথিবী একটি বৃহৎ চুম্বক। একটি দণ্ড চুম্বক যখন ঝুলিয়ে দেওয়া হয় তখন এটি সর্বদা উত্তর দক্ষিণ বরাবর অবস্থান করে। পৃথিবীর ভৌগোলিক উত্তর মেরু আসলে পৃথিবীর চৌম্বক দক্ষিণ মেরু। তাই একটি দণ্ড চুম্বককে ঝুলিয়ে দিলে চুম্বকটির উত্তর মেরু পৃথিবীর ভৌগোলিক উত্তর মেরুর দিকে আকৃষ্ট হয়। আবার পৃথিবীর ভৌগোলিক দক্ষিণ মেরু আসলে পৃথিবীর চৌম্বক উত্তর মেরু। এজন্য দক্ষিণ মেরুতে একটি দণ্ড চুম্বক ঝুলিয়ে দিলে এর দক্ষিণ মেরু পৃথিবীর ভৌগোলিক দক্ষিণ মেরুর দিকে মুখ করে থাকে। [চিত্র] তবে ভৌগোলিক উত্তর মেরু এবং চৌম্বক দক্ষিণ মেরু এক বিন্দুতে অবস্থিত নয়। একইভাবে ভৌগোলিক দক্ষিণ মেরু এবং চৌম্বক উত্তর মেরু আলাদা বিন্দু। অর্থাৎ ভৌগোলিক মধ্যতল এবং জ্যামিতিক মধ্যতল কিছুটা কোণ করে অবস্থিত।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-১২ : বিদ্যুতের চৌম্বক ক্রিয়া (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-১২ : বিদ্যুতের চৌম্বক ক্রিয়া (Full Syllabus) · সৃজনশীল
দেখাও যে, পৃথিবী একটি বৃহৎ চুম্বক।
উত্তর
তবে ভৌগোলিক উত্তর মেরু এবং চৌম্বক দক্ষিণ মেরু এক বিন্দুতে অবস্থিত নয়। একইভাবে ভৌগোলিক দক্ষিণ মেরু এবং চৌম্বক উত্তর মেরু আলাদা বিন্দু। অর্থাৎ ভৌগোলিক মধ্যতল এবং জ্যামিতিক মধ্যতল কিছুটা কোণ করে অবস্থিত।
