মোটরকে জেনারেটরের বিপরীত যন্ত্র বলা হয় কেন?
উত্তর: মোটর ও জেনারেটরের গঠন একই হলেও এর কাজ বিপরীত বলে মোটরকে জেনারেটরের বিপরীত যন্ত্র বলা হয়। মোটর তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। অপরদিকে জেনারেটর যান্ত্রিক শক্তিকে তড়িৎশক্তিতে রূপান্তরিত করে। আবার তড়িৎবাহী তারের উপর চৌম্বকক্ষেত্রের প্রভাবকে কাজে লাগিয়ে মোটর তৈরি করা হয়। অপরদিকে, তাড়িতচৌম্বক আবেশ নীতির ওপর ভিত্তি করে জেনারেটর তৈরি করা হয়। এ সব কারণে মোটরকে জেনারেটরের বিপরীত যন্ত্র বলা হয়।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-১২ : বিদ্যুতের চৌম্বক ক্রিয়া (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-১২ : বিদ্যুতের চৌম্বক ক্রিয়া (Full Syllabus) · সৃজনশীল
মোটরকে জেনারেটরের বিপরীত যন্ত্র বলা হয় কেন?
উত্তর

