তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু ব্যাখ্যা করো।
উত্তর: যে সময়ে কোনো তেজস্ক্রিয় পদার্থের মোট পরমাণুর ঠিক অর্ধেক পরিমাণ ক্ষয়প্রাপ্ত হয়, তাই হল ঐ মৌলের অর্ধায়। ধরা যাক কোনো মৌলে [গণিত] টি তেজস্ক্রিয় পরমাণু আছে। এর অর্ধেক অর্থাৎ [গণিত] টি পরমাণু ক্ষয় হয়ে কোনো নতুন মৌলে রূপান্তরিত হতে যে সময় লাগে তাই ঐ পদার্থের অর্ধায়ু। অর্ধায়ুর মান মৌলের পরমাণুর আদি সংখ্যার উপর নির্ভর করে না। যেকোনো সংখ্যক পরমাণুর জন্য একটি বিশেষ তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু একটি ধ্রুব সংখ্যা। অর্থাৎ মৌলটির যেকোনো সংখ্যার পরমাণুর পরবর্তী অর্ধেক সংখ্যক ক্ষয়প্রাপ্ত হতেও সমান সময় লাগবে।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-১২ : বিদ্যুতের চৌম্বক ক্রিয়া (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-১২ : বিদ্যুতের চৌম্বক ক্রিয়া (Full Syllabus) · সৃজনশীল
তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু ব্যাখ্যা করো।
উত্তর

