স্পীকার কীভাবে কাজ করে? ব্যাখ্যা কর।
উত্তর: অধিকাংশ লাউড স্পীকার হল চলকুণ্ডলী লাউডস্পীকার। এতে থাকে- [গণিত] . বেলনাকৃতির একটি স্থায়ী চুম্বক যা একটি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরী করে। [গণিত] . একটি ছোট কয়েল বা তার কুণ্ডলী ঝুলানো থাকে। এই কুন্ডলীটি মুক্তভাবে দুলতে পারে। [গণিত] . তার কুণ্ডলীর সাথে শঙ্কু আকৃতির কাগজ লাগানো থাকে। যখন শব্দ থেকে তৈরী পরিবর্তী তড়িৎ প্রবাহ এ তার কুন্ডলী দিয়ে প্রবাহিত হয়, তখন তার কুণ্ডলীটি অগ্রপশ্চাৎ যাওয়া আসা করে। এতে কাগজের শঙ্কুটি কম্পিত হয়। ফলে শব্দের সৃষ্টি হয়।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-১২ : বিদ্যুতের চৌম্বক ক্রিয়া (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-১২ : বিদ্যুতের চৌম্বক ক্রিয়া (Full Syllabus) · সৃজনশীল
স্পীকার কীভাবে কাজ করে? ব্যাখ্যা কর।
উত্তর

