গামা রশ্মিকে বিদ্যুৎ কিংবা চৌম্বকক্ষেত্র দ্বারা প্রভাবিত করা যায় না কেন? ব্যাখ্যা কর।
উত্তর: গামা রশ্মি একটি শক্তিশালী তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যা সাধারণত তেজস্ক্রিয় পদার্থের নিউক্লিয়াস থেকে নির্গত হয়। গামা রশ্মির কোন ভর নেই এমনকি এর কোনো আধানও নেই। যেহেতু গামা রশ্মির আধানের মান শূন্য সেহেতু তড়িৎ ক্ষেত্র দ্বারা এই রশ্মি প্রভাবিত হয় না। কারণ আধান না থাকার কারণে এর উপর কোন তড়িৎ বল প্রযুক্ত হয় না অর্থাৎ তড়িৎ বল শূন্য। অপরদিকে, চৌম্বকক্ষেত্র গতিশীল আধানযুক্ত কণাকে চুম্বক বল দ্বারা প্রভাবিত করতে পারে। তাই, গামা রশ্মির আধানের মান শূন্য হওয়ায় চৌম্বকক্ষেত্র দ্বারা এই রশ্মি প্রভাবিত হয় না। সুতরাং, গামারশ্মিতে আধান অনুপস্থিত থাকার ফলে তড়িৎ ও চৌম্বকক্ষেত্র দ্বারা প্রভাবিত করা যায় না।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-১২ : বিদ্যুতের চৌম্বক ক্রিয়া (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-১২ : বিদ্যুতের চৌম্বক ক্রিয়া (Full Syllabus) · সৃজনশীল
গামা রশ্মিকে বিদ্যুৎ কিংবা চৌম্বকক্ষেত্র দ্বারা প্রভাবিত করা যায় না কেন? ব্যাখ্যা কর।
উত্তর

