'ট্রান্সফরমার ডিসি ভোল্টেজে কাজ করে না'— কেন? ব্যাখ্যা করো।
উত্তর: ট্রান্সফরমার তাড়িত চৌম্বক আবেশ নীতিতে কাজ করে। এর মুখ্য কুণ্ডলীতে AC ভোল্টেজ নেওয়া হলে কুণ্ডলীতে যে প্রবাহ পাওয়া যায় তা ট্রান্সফরমারের মজ্জাকে চুম্বকিত করে চৌম্বক বলরেখা উৎপন্ন করে যা মুখ্য কুণ্ডলীতে একটি আবিষ্ট ভোল্টেজ বা তড়িচালক শক্তি উৎপন্ন করে। চৌম্বক বলরেখার কোনো কারণ না হলে গৌণ কুণ্ডলীর প্রতি পাকেও একই সংখ্যক বলরেখা সংযুক্ত হয়। ফলে গৌণ কুণ্ডলীতেও ভোল্টেজ আবিষ্ট হয়। কিন্তু ট্রান্সফর্মারে DC ভোল্টেজ নেওয়া হলে এর একমুখী প্রবাহের কারণে কোনো আবিষ্ট ভোল্টেজ উৎপন্ন হয় না। ফলে ট্রান্সফর্মার কাজ করে না।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-১২ : বিদ্যুতের চৌম্বক ক্রিয়া (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-১২ : বিদ্যুতের চৌম্বক ক্রিয়া (Full Syllabus) · সৃজনশীল
'ট্রান্সফরমার ডিসি ভোল্টেজে কাজ করে না'— কেন? ব্যাখ্যা করো।
উত্তর

