কাগজ ভেদ করতে পারে- i. আলফা রশ্মি ii. বিটা রশ্মি iii. গামা রশ্মি নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ii ও iii
ব্যাখ্যা: আলফা রশ্মি খুব বেশি আয়নিত করে শক্তি ক্ষয় করতে পারে বলে একটা কাগজের পৃষ্ঠা দিয়েই এটাকে থামানো সম্ভব। অর্থাৎ আলফা রশ্মি কাগজ ভেদ করতে পারে না। কিন্তু বিটা রশ্মি ও গামা রশ্মিকে থামাতে যথাক্রমে পুরু অ্যালুমিনিয়াম ও পুরু সীসার পাতের দরকার হয়। সেক্ষেত্রে বিটা রশ্মি ও গামা রশ্মি সহজেই কাগজ ভেদ করতে পারে।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-১৩ : তেজস্ক্রিয়তা ও ইলেকট্রনিকস (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-১৩ : তেজস্ক্রিয়তা ও ইলেকট্রনিকস (Full Syllabus) · MCQ
