শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-১ এর প্রথম পরীক্ষার সাহায্যে করিমের রোগ কীভাবে নির্ণয় করবে? [সিলেবাস বহির্ভূত]

উত্তর: দৃশ্যকল্প-১ এর প্রথম পরীক্ষণটি ইসিজি। ইসিজি হলো ইলেকট্রোকার্ডিওগ্রাম শব্দের সংক্ষিপ্ত রূপ। ইসিজি করে মানুষের হৃৎপিণ্ডের বৈদ্যুতিক এবং পেশিজনিত কাজকর্মগুলো পর্যবেক্ষণ করা যায়। আমরা জানি বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই হৃৎপিণ্ড ক্ষুদ্র বৈদ্যুতিক সংকেত তৈরি করে এবং এই সংকেত পেশির ভেতর ছড়িয়ে পড়ে, যার কারণে হৃদস্পন্দন হয়। ইসিজি যন্ত্র ব্যবহার করে হৃৎপিণ্ডে এই বৈদ্যুতিক সংকেতগুলো শনাক্ত করা হয়। এই বৈদ্যুতিক সংকেতগুলো গ্রহণ করার জন্য শরীরে ইলেকট্রোড লাগানো হয়। দুই হাতে দুটি, দুই পায়ে দুটি এবং ছয়টি হৃৎপিণ্ডের অবস্থানসংলগ্ন বুকের ওপর লাগিয়ে প্রত্যেকটি ইলেকট্রোড থেকে বৈদ্যুতিক সংকেতকে সংগ্রহ করা হয়। এই সংকেতগুলোকে ছাপিয়ে একটি নকশা তৈরি করা হয়। এই নকশাটিকে একজন সুস্থ মানুষের প্রত্যেকটি ইলেকট্রোড থেকে পাওয়া বিদ্যুৎ সংকেতের স্বাভাবিক নকশার সাথে তুলনা করে ডাক্তার রোগ নির্ণয় করবেন।

SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-১৩ : তেজস্ক্রিয়তা ও ইলেকট্রনিকস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-১৩ : তেজস্ক্রিয়তা ও ইলেকট্রনিকস (Full Syllabus) · সৃজনশীল

দৃশ্যকল্প-১ এর প্রথম পরীক্ষার সাহায্যে করিমের রোগ কীভাবে নির্ণয় কর…

উদ্দীপক

দৃশ্যকল্প-১: করিমের বুকে প্রচণ্ড চাপ ব্যথা হওয়ায় হাসপাতালে গেলে ডাক্তার তাকে ইসিজি করতে বলেন। ইসিজি রিপোর্ট দেখে ডাক্তার আবার এনজিওগ্রাম করতে বলেন। দৃশ্যকল্প-২: একজন ২৮ সপ্তাহের প্রসূতি মহিলার তীব্র পেটব্যথা হওয়ায় তিনি হাসপাতালে যান। তাকে পরীক্ষা করে ডাক্তার জরুরি ভিত্তিতে আল্ট্রাসনোগ্রাম করতে বলেন।

Jessore · 2025

উত্তর

সলিনয়েড হচ্ছে কাছাকাছি বা ঘন সন্নিবিষ্ট অনেকগুলো প্যাঁচযুক্ত লম্বা বেলনাকার কয়েল বা তার কুণ্ডলী।

উত্তর

তেজস্ক্রিয়তা একটি সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত প্রকৃতির ঘটনা। এটি কোনো ভৌত ও রাসায়নিক কারণ যেমন— উষ্ণতা, চাপ, তড়িৎক্ষেত্র, চৌম্বকক্ষেত্র, জারণ ইত্যাদির উপর নির্ভর করে না। রাসায়নিক সংযোগের ফলে তেজস্ক্রিয় ভাঙন প্রভাবিত হয় না। যেমন তেজস্ক্রিয় মৌল রেডিয়াম অতেজস্ক্রিয় মৌল ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে রেডিয়াম ক্লোরাইড (RaCl2\mathrm{RaCl}_2) যৌগ গঠন করে। এই পরিবর্তনে পরমাণুর নিউক্লিয়াসের সবচেয়ে বাইরের স্তরের ইলেকট্রন অংশগ্রহণ করে। ফলে রাসায়নিক পরিবর্তনে পরমাণুর ইলেকট্রন কাঠামোর পরিবর্তন ঘটে, কিন্তু পরমাণুর নিউক্লিয়াসের কোনো পরিবর্তন হয় না। এখন নির্দিষ্ট পরিমাণ রেডিয়াম ও তার থেকে উৎপন্ন RaCl2\mathrm{RaCl}_2 যৌগের ক্ষেত্রে দেখা যায় মৌল রেডিয়ামের পরমাণুর নিউক্লিয়াস ভেঙে যেমন তেজস্ক্রিয় রশ্মি নিঃসৃত হয়, তেমনি RaCl2\mathrm{RaCl}_2 যৌগের রেডিয়াম পরমাণুর নিউক্লিয়াস ভেঙে ঠিক একই রকম তেজস্ক্রিয় রশ্মি নিঃসৃত হয়। সুতরাং এ থেকে প্রমাণিত হয় যে তেজস্ক্রিয়তা হলো একটি নিউক্লিয় ঘটনা।

উত্তর

দৃশ্যকল্প-১ এর প্রথম পরীক্ষণটি ইসিজি। ইসিজি হলো ইলেকট্রোকার্ডিওগ্রাম শব্দের সংক্ষিপ্ত রূপ। ইসিজি করে মানুষের হৃৎপিণ্ডের বৈদ্যুতিক এবং পেশিজনিত কাজকর্মগুলো পর্যবেক্ষণ করা যায়। আমরা জানি বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই হৃৎপিণ্ড ক্ষুদ্র বৈদ্যুতিক সংকেত তৈরি করে এবং এই সংকেত পেশির ভেতর ছড়িয়ে পড়ে, যার কারণে হৃদস্পন্দন হয়। ইসিজি যন্ত্র ব্যবহার করে হৃৎপিণ্ডে এই বৈদ্যুতিক সংকেতগুলো শনাক্ত করা হয়। এই বৈদ্যুতিক সংকেতগুলো গ্রহণ করার জন্য শরীরে ইলেকট্রোড লাগানো হয়। দুই হাতে দুটি, দুই পায়ে দুটি এবং ছয়টি হৃৎপিণ্ডের অবস্থানসংলগ্ন বুকের ওপর লাগিয়ে প্রত্যেকটি ইলেকট্রোড থেকে বৈদ্যুতিক সংকেতকে সংগ্রহ করা হয়। এই সংকেতগুলোকে ছাপিয়ে একটি নকশা তৈরি করা হয়। এই নকশাটিকে একজন সুস্থ মানুষের প্রত্যেকটি ইলেকট্রোড থেকে পাওয়া বিদ্যুৎ সংকেতের স্বাভাবিক নকশার সাথে তুলনা করে ডাক্তার রোগ নির্ণয় করবেন।

উত্তর

দৃশ্যকল্প-১ এর ২য় পরীক্ষাটি এনজিওগ্রাফি এবং দৃশ্যকল্প-২ এর পরীক্ষাটি আল্ট্রাসনোগ্রাফি। এক্স-রের মাধ্যমে শরীরের রক্তনালিগুলো দেখার জন্য এনজিওগ্রাফি ব্যবহার করা হয়। রক্তনালির যে অংশটুকু পরীক্ষা করতে হবে ঠিক সেখানে বিশেষ Contrast Material বা বৈসাদৃশ্য তরল (ডাই) ঢুকিয়ে দেওয়ার জন্য একটি সরু এবং নমনীয় নল কোনো একটি আর্টারি দিয়ে শরীরে ঢুকিয়ে দেওয়া হয়। এই সরু এবং নমনীয় নলটিকে বলে ক্যাথিটার। ক্যাথিটার দিয়ে রক্তনালির নির্দিষ্ট জায়গায় ডাই দেওয়ার পর সেই এলাকায় এক্স-রে নেওয়া হয়। ডাই থাকার কারণে এক্স-রেতে রক্তনালিগুলোকে স্পষ্ট দেখা যায়। এনজিওগ্রাম করার সময় একটি ক্যাথিটার শরীরের ভেতরের রক্তনালিতে ঢোকানো হয় বলে কোনো রকম সার্জারি না করেই তাৎক্ষণিকভাবে রক্তনালি ব্লকের চিকিৎসা করা সম্ভব। ক্যাথিটার দিয়ে ছোটো একটি বেলুন পাঠিয়ে সেটি ফুলিয়ে রক্তনালিকে প্রসারিত করে দেখা হয়। অনেক ক্ষেত্রে সেখানে একটি রিং প্রবেশ করিয়ে দেওয়া হয় যেন সংকুচিত ধমনিটি প্রসারিত থাকে এবং প্রয়োজনীয় রক্তের প্রবাহ হতে পারে। অপরদিকে আল্ট্রাসনোগ্রামে 1−101-10 মেগাহার্টজ কম্পাঙ্কের শব্দ ব্যবহার করা হয়। এ যন্ত্রে ট্রান্সডিউসার নামক একটি স্ফটিকে বৈদ্যুতিকভাবে উত্তেজিত বা উদ্দীপিত করে উচ্চ কম্পাঙ্কের তরঙ্গ উৎপন্ন করা হয়। আল্ট্রাসনোগ্রাফিতে আল্ট্রাসনিক তরঙ্গগুলোকে একটি সুর বিমে পরিণত করা হয়। এরপর বিমটিকে যে অঙ্গের প্রতিবিম্ব রেকর্ড করতে হবে তার দিকে প্রেরণ করা হয়। যে অঙ্গের দিকে এটি নির্দেশ করা হয় সেই তলের প্রকৃতি অনুযায়ী বিমটি প্রতিফলিত, শোষিত বা সংবাহিত হয়। যখন বিমটি পিত্তথলির বিভেদতলে আপতিত হয় তখন তরঙ্গের একটি অংশ প্রতিধ্বনি হিসেবে পুনরায় ট্রান্সডিউসারে ফিরে আসে। পরে এই প্রতিধ্বনিগুলোকে তড়িৎ সংকেতে রূপান্তরিত করা হয়। এ তড়িৎ সংকেতগুলো একত্রে মনিটরের পর্দায় পাথরের প্রতিবিম্ব গঠন করে। উৎপাদন কৌশলের ভিত্তিতে দেখা যাচ্ছে যে, আল্ট্রাসনোগ্রাফিতে কোনো ক্ষতিকর বিকিরণ ব্যবহৃত হয়নি।
SSCপদার্থবিজ্ঞানঅধ্যায়-১৩ : তেজস্ক্রিয়তা ও ইলেকট্রনিকস (Full Syllabus)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নিচের চিত্রের আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও : question image
ক
আইসোটোপ কী?
খ
মোটরকে জেনারেটরের বিপরীত যন্ত্র বলা হয় কেন?
গ
কিভাবে সংকেত A থেকে সংকেত B তে রূপান্তর করা যায়? বর্ণনা করো।
ঘ
উদ্দীপকের সংকেতদ্বয়ের মধ্যে সুবিধা-অসুবিধাগুলো তুলনামূলক আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.মোটরকে জেনারেটরের বিপরীত যন্ত্র বলা হয় কেন?

মোটরকে জেনারেটরের বিপরীত যন্ত্র বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আইসোটোপ কী?

আইসোটোপ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সামিন একটি বর্গাকার বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে 12 cm পেল। পরিমাপে 10% ত্রুটি রয়েছে। অপরদিকে রাফি একটি ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কাজ করছে যা পাশের চিত্রের মতো কাজ করে। question image
ক
1 fm = কত m?
খ
স্কুগজের ন্যূনাঙ্ক 0.01 mm বলতে কী বুঝ?
গ
সামিনের পরিমাপ করা বস্তুর দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যবিশিষ্ট একটি ঘনকের আয়তন পরিমাপে কী পরিমাণ ত্রুটি পাওয়া যাবে?
ঘ
রাফির ডিভাইসটি বর্তনীতে সংযুক্ত করে কীভাবে সিগন্যালকে বিবর্ধিত করা যায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.স্কুগজের ন্যূনাঙ্ক 0.01 mm বলতে কী বুঝ?

স্কুগজের ন্যূনাঙ্ক 0.01 mm বলতে কী বুঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.1 fm = কত m?

1 fm = কত m?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১ : X\mathrm{X} একটি তেজস্ক্রিয় মৌল। এটি বিভিন্ন ধরনের কণা ও রশ্মি নির্গমন করে। এ মৌলটির অর্ধায়ু 150 বছর। দৃশকল্প-২: ডায়োড, ট্রানজিস্টর এবং আইসি প্রতিটি অর্ধপরিবাহী পদার্থ দ্বারা তৈরি করা হয়। বিশেষ পদ্ধতিতে এদের পরিবাহীতা বৃদ্ধি করা যায়।
ক
X-ray এর তরঙ্গদৈর্ঘ্য কত?
খ
এনালগ সংকেত বলতে কী বুঝ?
গ
দৃশ্যকল্প-১ এর X মৌলটি 600 বছর পর কী পরিমাণে অবশিষ্ট থাকবে?
ঘ
দৃশ্যকল্প-২ এর একটি যন্ত্র 'আধুনিক সভ্যতায় এনেছে বৈপ্লবিক পরিবর্তন এবং জীবনকে করেছে আরামদায়ক' উক্তির যথার্থতা বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.এনালগ সংকেত বলতে কী বুঝ?

এনালগ সংকেত বলতে কী বুঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.X-ray এর তরঙ্গদৈর্ঘ্য কত?

X-ray এর তরঙ্গদৈর্ঘ্য কত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।