দৃশ্যকল্প-১ এর ২য় পরীক্ষা এবং দৃশ্যকল্প-২ এর পরীক্ষণটি রোগ নির্ণয়ে কীভাবে ভূমিকা রাখে? তুলনামূলক আলোচনা করো। [সিলেবাস বহির্ভূত]
উত্তর: দৃশ্যকল্প-১ এর ২য় পরীক্ষাটি এনজিওগ্রাফি এবং দৃশ্যকল্প-২ এর পরীক্ষাটি আল্ট্রাসনোগ্রাফি। এক্স-রের মাধ্যমে শরীরের রক্তনালিগুলো দেখার জন্য এনজিওগ্রাফি ব্যবহার করা হয়। রক্তনালির যে অংশটুকু পরীক্ষা করতে হবে ঠিক সেখানে বিশেষ Contrast Material বা বৈসাদৃশ্য তরল (ডাই) ঢুকিয়ে দেওয়ার জন্য একটি সরু এবং নমনীয় নল কোনো একটি আর্টারি দিয়ে শরীরে ঢুকিয়ে দেওয়া হয়। এই সরু এবং নমনীয় নলটিকে বলে ক্যাথিটার। ক্যাথিটার দিয়ে রক্তনালির নির্দিষ্ট জায়গায় ডাই দেওয়ার পর সেই এলাকায় এক্স-রে নেওয়া হয়। ডাই থাকার কারণে এক্স-রেতে রক্তনালিগুলোকে স্পষ্ট দেখা যায়। এনজিওগ্রাম করার সময় একটি ক্যাথিটার শরীরের ভেতরের রক্তনালিতে ঢোকানো হয় বলে কোনো রকম সার্জারি না করেই তাৎক্ষণিকভাবে রক্তনালি ব্লকের চিকিৎসা করা সম্ভব। ক্যাথিটার দিয়ে ছোটো একটি বেলুন পাঠিয়ে সেটি ফুলিয়ে রক্তনালিকে প্রসারিত করে দেখা হয়। অনেক ক্ষেত্রে সেখানে একটি রিং প্রবেশ করিয়ে দেওয়া হয় যেন সংকুচিত ধমনিটি প্রসারিত থাকে এবং প্রয়োজনীয় রক্তের প্রবাহ হতে পারে। অপরদিকে আল্ট্রাসনোগ্রামে [গণিত] মেগাহার্টজ কম্পাঙ্কের শব্দ ব্যবহার করা হয়। এ যন্ত্রে ট্রান্সডিউসার নামক একটি স্ফটিকে বৈদ্যুতিকভাবে উত্তেজিত বা উদ্দীপিত করে উচ্চ কম্পাঙ্কের তরঙ্গ উৎপন্ন করা হয়। আল্ট্রাসনোগ্রাফিতে আল্ট্রাসনিক তরঙ্গগুলোকে একটি সুর বিমে পরিণত করা হয়। এরপর বিমটিকে যে অঙ্গের প্রতিবিম্ব রেকর্ড করতে হবে তার দিকে প্রেরণ করা হয়। যে অঙ্গের দিকে এটি নির্দেশ করা হয় সেই তলের প্রকৃতি অনুযায়ী বিমটি প্রতিফলিত, শোষিত বা সংবাহিত হয়। যখন বিমটি পিত্তথলির বিভেদতলে আপতিত হয় তখন তরঙ্গের একটি অংশ প্রতিধ্বনি হিসেবে পুনরায় ট্রান্সডিউসারে ফিরে আসে। পরে এই প্রতিধ্বনিগুলোকে তড়িৎ সংকেতে রূপান্তরিত করা হয়। এ তড়িৎ সংকেতগুলো একত্রে মনিটরের পর্দায় পাথরের প্রতিবিম্ব গঠন করে। উৎপাদন কৌশলের ভিত্তিতে দেখা যাচ্ছে যে, আল্ট্রাসনোগ্রাফিতে কোনো ক্ষতিকর বিকিরণ ব্যবহৃত হয়নি।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-১৩ : তেজস্ক্রিয়তা ও ইলেকট্রনিকস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-১৩ : তেজস্ক্রিয়তা ও ইলেকট্রনিকস (Full Syllabus) · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এর ২য় পরীক্ষা এবং দৃশ্যকল্প-২ এর পরীক্ষণটি রোগ নির্ণয়…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

