উদ্দীপকের B ডিভাইসটি কী এবং এটি কীভাবে রেকটিফায়ার হিসেবে কাজ করে তা চিত্রসহ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের B ডিভাইসটি একটি p-n জংশন ডায়োড। p-n জংশন ডায়োড বর্তনীতে রেকটিফায়ার বা একমুখীকারক হিসেবে কাজ করে। অর্থাৎ AC কে DC তে রূপান্তর করে। p-n জংশনের p প্রান্ত কোষের ধনাত্মক প্রান্তের সাথে এবং n প্রান্ত কোষের ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে তখন n টাইপ অর্ধপরিবাহীর ইলেকট্রনগুলো কোষের ঋণাত্মক প্রান্তের বিকর্ষণে p টাইপ অর্ধপরিবাহীতে এবং p টাইপ অর্ধপরিবাহীর হোল কোষের ঋণাত্মক প্রান্তের আকর্ষণে n টাইপ অর্ধপরিবাহীতে পরিবাহিত হয়। অর্থাৎ p-n জংশন ডায়োডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলে। কিন্তু p-n জংশন ডায়োডকে যদি কোষের সাথে উল্টো করে সংযুক্ত করা হয় তথা p-n জংশন ডায়োডের p প্রান্ত ব্যাটারির ঋণাত্মক প্রান্তে এবং n প্রান্ত ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে সংযুক্ত করা হয়। তখন ডায়োডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হয় না। [চিত্র] অর্থাৎ p-n জংশন ডায়োডটি শুধুমাত্র একদিকে তড়িৎ প্রবাহের অনুমতি দেয় তথা একমুখীকারক হিসেবে কাজ করে। অতএব, উদ্দীপকের B ডিভাইসটি তথা p-n জংশন ডায়োড এভাবে রেকটিফায়ার হিসেবে কাজ করে AC প্রবাহকে DC প্রবাহে রূপান্তরিত করে।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-১৩ : তেজস্ক্রিয়তা ও ইলেকট্রনিকস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-১৩ : তেজস্ক্রিয়তা ও ইলেকট্রনিকস (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের B ডিভাইসটি কী এবং এটি কীভাবে রেকটিফায়ার হিসেবে কাজ করে তা…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
অর্থাৎ p-n জংশন ডায়োডটি শুধুমাত্র একদিকে তড়িৎ প্রবাহের অনুমতি দেয় তথা একমুখীকারক হিসেবে কাজ করে।
অতএব, উদ্দীপকের B ডিভাইসটি তথা p-n জংশন ডায়োড এভাবে রেকটিফায়ার হিসেবে কাজ করে AC প্রবাহকে DC প্রবাহে রূপান্তরিত করে।
