১নং চিত্রটি বর্তনীতে সংযুক্ত করে দেখাও যে, AC কারেন্টকে DC কারেন্টে রূপান্তর করো।
উত্তর: উদ্দীপকের ১নং চিত্রটি একটি p-n জংশন ডায়োড। এটি একমুখীকারক হিসেবে কাজ করে অর্থাৎ AC কে DC তে রূপান্তর করে। p-n জংশন ডায়োডের p প্রান্ত কোষের ধনাত্মক প্রান্তের সাথে এবং n প্রান্ত কোষের ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে তখন n টাইপ অর্ধপরিবাহীর ইলেকট্রনগুলো কোষের ঋণাত্মক প্রান্তের বিকর্ষণে p টাইপ অর্ধপরিবাহীতে এবং p টাইপ অর্ধপরিবাহীর হোল কোষের ঋণাত্মক প্রান্তের আকর্ষণে n টাইপ অর্ধপরিবাহীতে পরিবাহিত হয়। অর্থাৎ p-n জংশন ডায়োডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলে। কিন্তু p-n জংশন ডায়োডকে যদি কোষের সাথে উল্টো করে সংযুক্ত করা হয় তথা p-n জংশন ডায়োডের p প্রান্ত ব্যাটারির ঋণাত্মক প্রান্ত এবং n প্রান্ত ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে সংযুক্ত করা হয়। তখন ডায়োডের মধ্য দিয়ে তড়িৎ পরিবাহিত হয় না। [চিত্র] অর্থাৎ p-n জংশন ডায়োডটি একদিকে তড়িৎ প্রবাহে অনুমতি দেয় তথা একমুখী কারক হিসাবে কাজ করে। অতএব, ১নং চিত্রটি বর্তনীতে সংযুক্ত করলে ইহা AC কারেন্টে DC কারেন্টে রূপান্তর করে।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-১৩ : তেজস্ক্রিয়তা ও ইলেকট্রনিকস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-১৩ : তেজস্ক্রিয়তা ও ইলেকট্রনিকস (Full Syllabus) · সৃজনশীল
১নং চিত্রটি বর্তনীতে সংযুক্ত করে দেখাও যে, AC কারেন্টকে DC কারেন্টে…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
অর্থাৎ p-n জংশন ডায়োডটি একদিকে তড়িৎ প্রবাহে অনুমতি দেয় তথা একমুখী কারক হিসাবে কাজ করে।
অতএব, ১নং চিত্রটি বর্তনীতে সংযুক্ত করলে ইহা AC কারেন্টে DC কারেন্টে রূপান্তর করে।উত্তর
এমিটার বেস জাংশনে প্রযুক্ত সিগন্যালের ঋণাত্মক অর্ধাংশের সময় জাংশনটির সম্মুখ ঝোঁক বৃদ্ধি পায়। ফলে অধিক পরিমাণ ইলেকট্রন এমিটার থেকে বেসের মধ্য দিয়ে কালেক্টরে প্রবাহিত হয় এবং কালেক্টরের প্রবাহ বৃদ্ধি পায়। এই বর্ধিত কালেক্টর প্রবাহ কালেক্টরের ভার রোধ তে অধিক পরিমাণে বিভব পতন ঘটায়। সিগন্যালের ঋণাত্মক অর্ধাংশের জন্য এমিটার বেস জাংশনের সম্মুখ ঝোঁক কমে যায়। ফলে কালেক্টরে প্রবাহের মাত্রাও কমে যায়। কালেক্টরে প্রবাহ কম হওয়ায় বর্তনীর আউটপুট ভোল্টেজ কম হবে। এভাবে ২নং চিত্রের যন্ত্রটি সিগন্যালকে বিবর্ধিত করে।
