উদ্দীপকের রাজ্যসমূহের ক্রম উন্নতির যৌক্তিক কারণ বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের প্রবাহ চিত্রের ২য়, ৩য় এবং ৪র্থ রাজ্য যথাক্রমে প্রোটিস্টা, ফানজাই এবং প্লানটি। পাঁচটি রাজ্যকে ক্রমানুসারে সাজালে তা দাঁড়ায় নিম্নরূপ- ১. মনেরা ২. প্রোটিস্টা ৩. ফানজাই ৪. প্লানটি ৫. অ্যানিমেলিয়া। উক্ত রাজ্যের জীবগুলোর বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করলে দেখা যায়, রাজ্য-১ এর জীবগুলো সরল এককোষী, প্রাককেন্দ্রিক এবং আণুবীক্ষণিক। কিন্তু পরবর্তী রাজ্যগুলোতে ক্রমান্বয়ে জীবগুলো জটিল থেকে জটিলতর আকার ধারণ করেছে। কোষের বৈশিষ্ট্য ও সংখ্যা, দেহের বৈশিষ্ট্য, খাদ্যাভ্যাসের প্রকৃতি, চলন ইত্যাদির ভিত্তিতে একটি রাজ্য থেকে তার পরবর্তী রাজ্যে অধিকতর সুগঠিত ও উন্নত জীব রয়েছে। যেমন-রাজ্য-১ এর জীবগুলোর নিউক্লিয়াস সুগঠিত নয়। রাজ্য-১ ও রাজ্য-২ এ এককোষী জীবের অবস্থান হলেও পরবর্তী রাজ্যগুলোতে বহুকোষী জীব রয়েছে। রাজ্য-২ ও রাজ্য-৩ এর জীবগুলোতে সুগঠিত টিস্যুতন্ত্র না থাকলেও রাজ্য-৪ ও রাজ্য-৫ এর জীবগুলোতে সুগঠিত টিস্যুতন্ত্র বিদ্যমান। রাজ্য-১ থেকে রাজ্য-৪ পর্যন্ত জীবগুলো খাদ্য গলাধঃকরণ করতে না পারলেও রাজ্য-৫ এর জীব তথা প্রাণীগুলো খাদ্য গলাধঃকরণ করতে পারে। এছাড়া রাজ্য-৫ এর অধিকাংশ জীব চলাফেরা করতে পারে কিন্তু এর পূর্বের কোনো রাজ্যের জীব সাধারণত চলাফেরা করতে পারে না। সুতরাং, এসকল যৌক্তিক কারণেই উক্ত রাজ্যসমূহকে ক্রম উন্নতি অনুসারে সাজানো হয়েছে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১ : জীবন পাঠ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১ : জীবন পাঠ · সৃজনশীল
উদ্দীপকের রাজ্যসমূহের ক্রম উন্নতির যৌক্তিক কারণ বিশ্লেষণ করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
পেনিসিলিয়ামের বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণের মাধ্যমে তার রাজ্যগত অবস্থান নির্ণয় করা সম্ভব। নিচে তা ব্যাখ্যা করা হলো-
পেনিসিলিয়াম প্রধানত মৃতজীবী স্বভাবের। বেশির ভাগ প্রজাতি নানাবিধ পচনশীল শাকসবজি, ফলফলাদি, জ্যাম, জেলি, পনির, ঔষধ, সংরক্ষিত খাদ্য দ্রব্য এবং উদ্ভিদ ও প্রাণীর পচা ও গলিত দেহের উপর জন্মায়। এর দেহ শাখা-প্রশাখাযুক্ত মাইসেলিয়াম দিয়ে গঠিত। প্রতিটি কোষে একটি মাত্র নিউক্লিয়াস থাকে। খাদ্যগ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে। ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটায়।
উপরোক্ত বৈশিষ্ট্যাবলির জন্য রাজ্য-৩: অর্থাৎ ফানজাই রাজ্যের
বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ হওয়ায় পেনিসিলিয়ামকে ফানজাই রাজ্যে স্থান দেওয়া হয়েছে।উত্তর
