কেন Q এবং R চিহ্নিত জীবগুলো আলাদা রাজ্যে রাখা হয়েছে? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত 'Q [গণিত] হলো সপুষ্পক উদ্ভিদ এবং 'R [গণিত] ভক্ষণকারী জীব অর্থাৎ প্রাণী। 'Q [গণিত] এবং 'R [গণিত] যথাক্রমে প্লানটি এবং অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। উক্ত জীব দুটিকে আলাদা রাজ্যে রাখার কারণ নিচে বিশ্লেষণ করা হলো- প্লানটি রাজ্যের জীবসমূহ প্রধানত স্থলজ, তবে অসংখ্য জলজ প্রজাতি আছে। এরা প্রকৃত নিউক্লিয়াসযুক্ত সালোকসংশ্লেষণারী উদ্ভিদ। এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। এদের দেহে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। এদের ভ্রূণ সৃষ্টি হয় এবং তা থেকে ডিপ্লয়েড পর্যায় শুরু হয়। এদের যৌন জনন অ্যানাইসোগ্যামাস। এরা আর্কিগোনিয়েট অর্থাৎ স্ত্রীজনন অঙ্গবিশিষ্ট এবং সপুষ্পক উদ্ভিদ। এস্ব বৈশিষ্ট্যের কারণে এরা প্লানটি রাজ্যের অন্তর্ভুক্ত। অপরদিকে, অ্যানিমেলিয়া রাজ্যের জীবসমূহ সুগঠিত নিউক্লিয়াসবিশিষ্ট ও বহুকোষী প্রাণী। এদের কোষে কোনো জড় কোষপ্রাচীর, প্লাস্টিড ও কোষগহ্বর নেই। প্লাস্টিড না থাকায় এরা হেটারোট্রোফিক অর্থাৎ পরভোজী এবং খাদ্য গলাধঃকরণ করে, দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। এরা প্রধানত যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। পরিণত ডিপ্লয়েড পুরুষ এবং স্ত্রী প্রাণীর জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয়। ভ্রূণ বিকাশকালীন সময়ে ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়। এসব বৈশিষ্ট্যের কারণে এটি অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। অর্থাৎ বৈশিষ্ট্যগত ভিন্নতার কারণেই প্লানটি এবং অ্যানিমেলিয়া রাজ্যের জীবগুলো ভিন্ন রাজ্যে অবস্থান করছে। পরিশেষে বলা যায়, শ্রেণিবিন্যাসের রীতি অনুযায়ী বৈশিষ্ট্যের বিচারে - জীবদেরকে বিভিন্ন রাজ্যে স্থান দেওয়া হয়। এক্ষেত্রে উন্নত বৈশিষ্ট্যের জীবদের সবসময় শ্রেণিবিন্যাসের নিচের রাজ্যে স্থান দেওয়া হয়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১ : জীবন পাঠ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১ : জীবন পাঠ · সৃজনশীল
কেন Q এবং R চিহ্নিত জীবগুলো আলাদা রাজ্যে রাখা হয়েছে? বিশ্লেষণ করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
