উদ্দীপকের ২ ও ৩নং এর মধ্যে কোনটি অধিক উন্নত – বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত ২ এবং ৩নং হলো যথাক্রমে প্রোটিস্টা এবং ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত। ফানজাই রাজ্য অধিক উন্নত। নিচে তা বিশ্লেষণ করা হলো— রাজ্য-২ : প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্য: ১. এরা এককোষী বা বহুকোষী একক বা কলোনিয়াল (দলবদ্ধ) বা ফিলামেন্টাস এবং সুগঠিত নিউক্লিয়াসবিশিষ্ট। ২. কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত্ত থাকে। ক্রোমাটিন বস্তুতে DNA, RNA এবং প্রোটিন থাকে। ৩. কোষে সকল ধরনের অঙ্গাণু থাকে। ৪. খাদ্যগ্রহণ শোষণ, গ্রহণ বা ফটোসিনথেটিক পদ্ধতিতে ঘটে। ৫. মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটে এবং কনজুগেশনের মাধ্যমে অর্থাৎ জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক, এরূপ দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে। ৬. কোনো ভ্ৰূণ গঠিত হয় না। রাজ্য-৩ : ফানজাই রাজ্যের বৈশিষ্ট্য : ১. এরা ক্লোরোফিলবিহীন অসবুজ ও অপুষ্পক উদ্ভিদ। ২. এরা মৃতজীবী এবং স্থলজ। ৩. এদের নিউক্লিয়াস সুগঠিত। ৪. এদের কোষপ্রাচীর কাইটিন নির্মিত। ৫. এদের দেহে কোনো ভাস্কুলার বান্ডল থাকে না। ৬. হ্যাপ্লয়েড স্পোর দ্বারা এরা বংশবৃদ্ধি করে। ৭. এদের দেহ দুটি অংশে বিভক্ত। যথা- মাইসেলিয়াম এবং ফ্রুটবডি। ৮. এদের দেহে সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন। পরিশেষে বলা যায় যে, ২ ও ৩নং অর্থাৎ প্রোটিস্টা ও ফানজাই রাজ্যের জীবদ্বয়ের মধ্যে বৈশিষ্ট্যগতভাবে ফানজাই রাজ্যের জীবই উন্নত।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১ : জীবন পাঠ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১ : জীবন পাঠ · সৃজনশীল
উদ্দীপকের ২ ও ৩নং এর মধ্যে কোনটি অধিক উন্নত – বিশ্লেষণ করো।
উদ্দীপক

Jessore · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
