ব্যাকটেরিয়া কোন সুপার কিংডমের জীব? ব্যাখ্যা করো।
উত্তর: ব্যাকটেরিয়া সুপার কিংডম-১ বা প্রোক্যারিওটা এর অন্তর্ভুক্ত জীব। এই সুপার কিংডমের প্রধান বৈশিষ্ট্য হলো কোষ গুলো আদি প্রকৃতির এবং সুগঠিত নিউক্লিয়াসবিহীন। ব্যাকটেরিয়ার কোষে কোনো নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস থাকে না, যার কারণে এদের ক্রোমোজোম সরাসরি সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। এছাড়া এদের কোষে মাইটোকন্ড্রিয়া, গলজি বডি বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মতো গুরুত্বপূর্ণ অঙ্গাণু গুলো অনুপস্থিত থাকে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১ : জীবন পাঠ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১ : জীবন পাঠ · সৃজনশীল
ব্যাকটেরিয়া কোন সুপার কিংডমের জীব? ব্যাখ্যা করো।
উত্তর
