P-চিত্রের রাজ্যগত বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো।
উত্তর: উদ্দীপকের চিত্র-P হলো Nostoc, যা মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত একটি অণুজীব। নিচে মনেরা রাজ্যের প্রধান বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করা হলো— এরা মূলত এককোষী, ফিলামেন্টাস বা কলোনিয়াল জীব। এদের কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, অর্থাৎ এরা প্রোক্যারিওটিক জীব। এদের কোষে কোনো ঝিল্লিযুক্ত অঙ্গাণু যেমন- মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড ইত্যাদি থাকে না, তবে রাইবোজোম উপস্থিত থাকে। এরা প্রধানত শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে থাকে। তবে Nostoc মতো কিছু কিছু সদস্যের দেহে ক্লোরোফিল থাকায় এরা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। এরা সাধারণত দ্বি-বিভাজন বা অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি সম্পন্ন করে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১ : জীবন পাঠ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১ : জীবন পাঠ · সৃজনশীল
P-চিত্রের রাজ্যগত বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো।
উদ্দীপক

Mymensingh · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
