রক্তকে যোজক টিস্যু বলা হয় কেন?
উত্তর: রক্ত এক ধরনের তরল যোজক টিস্যু। রক্তকে যোজক টিস্যু বলা হয় কারণ অন্যান্য সকল যোজক টিস্যুর মতো রক্তেও মাতৃকার পরিমাণ তুলনামূলক বেশি এবং কোষের সংখ্যা কম, অন্যান্য যোজক টিস্যু ও রক্ত ভূণের একই স্তর থেকে উদ্ভূত হয়। এছাড়াও রক্ত দেহের অভ্যন্তরে ধমনি, শিরা ও কৈশিকনালির মাধ্যমে প্রবাহিত হয়ে বিভিন্ন দ্রব্যাদি পরিবহণের মাধ্যমে সারাদেহের মধ্যে যোগাযোগ বজায় রাখে। এ সকল কারণের জন্য রক্ত এক ধরনের যোজক টিস্যু।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১ : জীবন পাঠ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১ : জীবন পাঠ · সৃজনশীল
রক্তকে যোজক টিস্যু বলা হয় কেন?
উত্তর
