A জীবটির বৈজ্ঞানিক শ্রেণিবিন্যাস লেখ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত A জীবটি হলো Homo sapiens অর্থাৎ মানুষ। মানুষের বৈজ্ঞানিক শ্রেণিবিন্যাস নিচে দেওয়া হলো- রাজ্য (Kingdom) : Animalia; কারণ, সুকেন্দ্রিক কোষবিশিষ্ট, বহুকোষী, পরভোজী এবং জটিল টিস্যুতন্ত্র আছে। পর্ব (Phylum): Chordata; কারণ, জীবনের কোনো এক পর্যায়ে নটোকর্ড থাকে। শ্রেণি (Class) : Mammalia; কারণ, বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় এবং লোম/চুল আছে। বর্গ (Order) : Primate; কারণ, আঁকড়ে ধরার উপযোগী হাত এবং ঘ্রাণ অপেক্ষা দৃষ্টিশক্তি বেশি উন্নত। গোত্র (Family): Hominidae; কারণ, শিম্পাঞ্জি, গরিলা, বানর প্রভৃতির সাথে সাদৃশ্য আছে। গণ (Genus): Homo; কারণ, দেহের অনুপাতে মস্তিষ্ক সবচেয়ে বড় এবং খাড়াভাবে দুই পায়ে হাঁটতে পারে। প্রজাতি (Species): Homo sapiens; কারণ, চওড়া এবং খাড়া কপাল, খুলির হাড় Homo গণের অন্য প্রজাতির তুলনায় পাতলা এবং বুদ্ধিবৃত্তিকভাবে উন্নত।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১ : জীবন পাঠ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১ : জীবন পাঠ · সৃজনশীল
A জীবটির বৈজ্ঞানিক শ্রেণিবিন্যাস লেখ।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
