শেয়ারFacebookWhatsApp

'A [গণিত] ও 'C [গণিত] রাজ্যভুক্ত জীব দু'টির মধ্যে কোনটি উন্নত এবং কেন?- বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের চিত্র- A হলো মাশরুম এবং চিত্র- C হলো দোয়েল। মাশরুম ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত এবং দোয়েল অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। ফানজাই রাজ্যের বৈশিষ্ট্যগুলো হলো- এদের অধিকাংশ জীবই স্থলজ, মৃতজীবী বা পরজীবী। এরা এককোষী অথবা মাইসেলিয়াম দিয়ে গঠিত। এদের নিউক্লিয়াস সুগঠিত। কোষপ্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত। এদের খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে। এই রাজ্যের জীবের ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। এরা হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটায়। অপরদিকে অ্যানিমেলিয়া রাজ্যের বৈশিষ্ট্যগুলো হলো- এদের জীবগুলো নিউক্লিয়াসবিশিষ্ট ও বহুকোষী প্রাণী। এদের কোষে কোনো জড় কোষপ্রাচীর, প্লাস্টিড ও কোষগহ্বর নেই। প্লাস্টিড না থাকায় এরা হেটারোট্রোফিক অর্থাৎ পরভোজী এবং খাদ্য গলাধঃকরণ করে, দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। এরা প্রধানত যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। পরিণত ডিপ্লয়েড পুরুষ এবং স্ত্রী প্রাণীর জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয়। ভূণ বিকাশকালীন সময়ে ভূণীয় স্তর সৃষ্টি হয়। উপরের দুই রাজ্যের বৈশিষ্ট্যগুলোর আলোচনা থেকে বলা যায় যে, ফানজাই রাজ্যের মাশরুম অপেক্ষা অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত দোয়েল অধিক উন্নত জীব।

SSC জীববিজ্ঞান অধ্যায়-১ : জীবন পাঠ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১ : জীবন পাঠ · সৃজনশীল

'A ও 'C রাজ্যভুক্ত জীব দু'টির মধ্যে কোনটি উন্নত এবং কেন?- বিশ্লেষ…

উদ্দীপক

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও : question image

Comilla · 2023

উত্তর

জীববিজ্ঞানের যে শাখায় জীবদেহের টিস্যুসমূহের গঠন, বিন্যাস ও কার্যাবলি নিয়ে আলোচনা করা হয় সে শাখাই হলো হিস্টোলজি।

উত্তর

কৃষিবিজ্ঞান হচ্ছে কৃষিবিষয়ক বিজ্ঞান। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। দেশের অর্থনীতির একটি বড় অংশ কৃষির উপর নির্ভরশীল। কৃষিবিষয়ক জ্ঞান কাজে লাগিয়ে পূর্বের তুলনায় বেশি ফলন পাওয়া সম্ভব। অর্থাৎ কৃষিবিজ্ঞান আমাদের প্রাত্যহিক জীবন ও জীবন সংশ্লিষ্ট বিষয়ের উপর আলোকপাত করে যা ফলিত জীববিজ্ঞানের সংজ্ঞাকে সংজ্ঞায়িত করে। এজন্য কৃষিবিজ্ঞানকে ফলিত জীববিজ্ঞান বলা হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত B রাজ্যভুক্ত জীবটি হলো শাপলা। যা প্লানটি রাজ্যের অন্তর্ভুক্ত। নিচে প্লানটি রাজ্যের বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো- ১. এরা প্রকৃত নিউক্লিয়াসযুক্ত সালোকসংশ্লেষণকারী উদ্ভিদ। ২. এদের দেহে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। ৩. এদের ভ্রুণ সৃষ্টি হয় এবং তা থেকে ডিপ্লয়েড পর্যায় শুরু হয়। ৪. এরা প্রধানত স্থলজ, তবে অসংখ্য জলজ প্রজাতি আছে। ৫. এদের যৌন জনন অ্যানাইসোগ্যামাস অর্থাৎ আকার, আকৃতি অথবা শারীরবৃত্তীয় পার্থক্যবিশিষ্ট ভিন্নধর্মী দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন জনন সম্পন্ন হয়। ৬. এরা আর্কিগোনিয়েট অর্থাৎ আর্কিগোনিয়াম বা স্ত্রীজনন অঙ্গবিশিষ্ট উদ্ভিদ। ৭. এরা সপুষ্পক।

উত্তর

উদ্দীপকের চিত্র- A হলো মাশরুম এবং চিত্র- C হলো দোয়েল। মাশরুম ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত এবং দোয়েল অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। ফানজাই রাজ্যের বৈশিষ্ট্যগুলো হলো- এদের অধিকাংশ জীবই স্থলজ, মৃতজীবী বা পরজীবী। এরা এককোষী অথবা মাইসেলিয়াম দিয়ে গঠিত। এদের নিউক্লিয়াস সুগঠিত। কোষপ্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত। এদের খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে। এই রাজ্যের জীবের ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। এরা হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটায়। অপরদিকে অ্যানিমেলিয়া রাজ্যের বৈশিষ্ট্যগুলো হলো- এদের জীবগুলো নিউক্লিয়াসবিশিষ্ট ও বহুকোষী প্রাণী। এদের কোষে কোনো জড় কোষপ্রাচীর, প্লাস্টিড ও কোষগহ্বর নেই। প্লাস্টিড না থাকায় এরা হেটারোট্রোফিক অর্থাৎ পরভোজী এবং খাদ্য গলাধঃকরণ করে, দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। এরা প্রধানত যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। পরিণত ডিপ্লয়েড পুরুষ এবং স্ত্রী প্রাণীর জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয়। ভূণ বিকাশকালীন সময়ে ভূণীয় স্তর সৃষ্টি হয়। উপরের দুই রাজ্যের বৈশিষ্ট্যগুলোর আলোচনা থেকে বলা যায় যে, ফানজাই রাজ্যের মাশরুম অপেক্ষা অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত দোয়েল অধিক উন্নত জীব।
SSCজীববিজ্ঞানঅধ্যায়-১ : জীবন পাঠ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.জীববিজ্ঞান একটি বিশাল জ্ঞানের ভাণ্ডার। অধ্যয়নের সুবিধার জন্য জীববিজ্ঞানীগণ জীববিজ্ঞানকে বিভিন্ন শাখায় বিভক্ত করেছেন। জীববিজ্ঞানের শাখাগুলোর গুরুত্ব বর্ণনা করো।

জীববিজ্ঞান একটি বিশাল জ্ঞানের ভাণ্ডার। অধ্যয়নের সুবিধার জন্য জীববিজ্ঞানীগণ জীববিজ্ঞানকে বিভিন্ন শাখায় বিভক্ত করেছেন। জীববিজ্ঞানের শাখাগুলোর গুরুত্ব বর্ণনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.Nostoc মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত কেন?

Nostoc মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মানুষকে হেটারোট্রোফিক বলা হয় কেন?

মানুষকে হেটারোট্রোফিক বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মানুষকে sapiens প্রজাতির অন্তর্ভুক্ত করা হয়েছে কেন?

মানুষকে sapiens প্রজাতির অন্তর্ভুক্ত করা হয়েছে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.অঙ্গসংস্থান (Morphology) বলতে কী বুঝ?

অঙ্গসংস্থান (Morphology) বলতে কী বুঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.মানুষকে Mammalia শ্রেণির অন্তর্ভুক্ত করার কারণ কী?

মানুষকে Mammalia শ্রেণির অন্তর্ভুক্ত করার কারণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.জীবের দ্বিপদ নামকরণের সুবিধা কী? ব্যাখ্যা করো।

জীবের দ্বিপদ নামকরণের সুবিধা কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.জীবপ্রযুক্তিকে জীববিজ্ঞানের ফলিত শাখা বলা হয় কেন?

জীবপ্রযুক্তিকে জীববিজ্ঞানের ফলিত শাখা বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.Nostoc\mathrm{Nostoc} এবং Amoeba\mathrm{Amoeba} উভয়ই কলোনি আকারে বাস করলেও এরা রাজ্যগতভাবে ভিন্ন কেন? ব্যাখ্যা করো।

Nostoc\mathrm{Nostoc} এবং Amoeba\mathrm{Amoeba} উভয়ই কলোনি আকারে বাস করলেও এরা রাজ্যগতভাবে ভিন্ন কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.দ্বিপদ নামকরণ ব্যাখ্যা করো।

দ্বিপদ নামকরণ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নীলাভ সবুজ শৈবাল মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত কেন? ব্যাখ্যা করো।

নীলাভ সবুজ শৈবাল মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জীবজগতকে পাঁচটি রাজ্যে ভাগ করা যায়, যেমন— question image

Barisal · 2016

ক
দেহকোষ কাকে বলে?
খ
অনৈচ্ছিক পেশি বলতে কী বোঝ?
গ
উদ্দীপকের কোন রাজ্যে পেনিসেলিয়াম এর অবস্থান ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকের রাজ্যসমূহের ক্রম উন্নতির যৌক্তিক কারণ বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

জীববিজ্ঞান একটি বিশাল জ্ঞানের ভাণ্ডার। অধ্যয়নের সুবিধার জন্য জীববিজ্ঞানীগণ জীববিNostoc মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত কেন?মানুষকে হেটারোট্রোফিক বলা হয় কেন?মানুষকে sapiens প্রজাতির অন্তর্ভুক্ত করা হয়েছে কেন?অঙ্গসংস্থান (Morphology) বলতে কী বুঝ?মানুষকে Mammalia শ্রেণির অন্তর্ভুক্ত করার কারণ কী?জীবের দ্বিপদ নামকরণের সুবিধা কী? ব্যাখ্যা করো।জীবপ্রযুক্তিকে জীববিজ্ঞানের ফলিত শাখা বলা হয় কেন?[গণিত] এবং [গণিত] উভয়ই কলোনি আকারে বাস করলেও এরা রাজ্যগতভাবে ভিন্ন কেন? ব্যাখ্যদ্বিপদ নামকরণ ব্যাখ্যা করো।নীলাভ সবুজ শৈবাল মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত কেন? ব্যাখ্যা করো।উদ্দীপকের রাজ্যসমূহের ক্রম উন্নতির যৌক্তিক কারণ বিশ্লেষণ করো।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।