উদ্দীপকের শ্রেণিবিন্যাসটিতে জীবের সরল থেকে জটিল গঠনের ক্রমবিকাশ ঘটেছে- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে প্রদত্ত জীবজগতের পাঁচটি রাজ্য হলো যথাক্রমে ১. মনেরা, ২. প্রোটিস্টা, ৩. ফানজাই, ৪. প্লানটি, ৫. অ্যানিমেলিয়া। উক্ত রাজ্যের জীবগুলোর বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করলে দেখা যায়, রাজ্য-১ এর জীবগুলো সরল এককোষী, প্রাককেন্দ্রিক এবং আণুবীক্ষণিক। কিন্তু পরবর্তী রাজ্যগুলোতে ক্রমান্বয়ে জীবগুলো জটিল থেকে জটিলতর আকার ধারণ করেছে। কোষের বৈশিষ্ট্য ও সংখ্যা, দেহের বৈশিষ্ট্য, খাদ্যাভ্যাসের প্রকৃতি, চলন ইত্যাদির ভিত্তিতে একটি রাজ্য থেকে তার পরবর্তী রাজ্যে অধিকতর সুগঠিত ও উন্নত জীব রয়েছে। যেমন-রাজ্য-১ এর জীবগুলোর নিউক্লিয়াস সুগঠিত নয়। রাজ্য-১ ও রাজ্য-২ এ এককোষী জীবের অবস্থান হলেও পরবর্তী রাজ্যগুলোতে বহুকোষী জীব রয়েছে। রাজ্য-২ ও রাজ্য-৩ এর জীবগুলাতে সুগঠিত টিস্যুতন্ত্র না থাকলেও রাজ্য-৪ ও রাজ্য-৫ এর জীবগুলোতে সুগঠিত টিস্যুতন্ত্র বিদ্যমান। রাজ্য-১ থেকে রাজ্য-৪ পর্যন্ত জীবগুলো খাদ্য গলাধঃকরণ করতে না পারলেও রাজ্য-৫ এর জীব তথা প্রাণীগুলো খাদ্য গলাধঃকরণ করতে পারে। এছাড়া রাজ্য-৫ এর অধিকাংশ জীব চলাফেরা করতে পারে, কিন্তু এর পূর্বের কোনো রাজ্যের জীব সাধারণত চলাফেরা করতে পারে না। সুতরাং এ সকল যৌক্তিক কারণেই উক্ত রাজ্যসমূহের জীবগুলোকে সরল থেকে জটিল গঠনের ক্রমবিকাশে সাজানো হয়েছে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১ : জীবন পাঠ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১ : জীবন পাঠ · সৃজনশীল
উদ্দীপকের শ্রেণিবিন্যাসটিতে জীবের সরল থেকে জটিল গঠনের ক্রমবিকাশ ঘটে…
উদ্দীপক

Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
