উদ্দীপকে জীবগুলোর রাজ্যতাত্ত্বিক তুলনা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত জীবগুলো হলো যথাক্রমে মাশরুম, স্ট্রবেরী ও রুইমাছ। এরা যথাক্রমে ফানজাই, প্লানটি ও অ্যানিমেলিয়া রাজ্যের সদস্য। নিচে এদের রাজ্যতাত্ত্বিক তুলনা বিশ্লেষণ করা হলো- ফানজাই রাজ্যের অধিকাংশ জীবই স্থলজ, মৃতজীবী বা পরজীবী। এদের দেহ এককোষী অথবা মাইসেলিয়াম দিয়ে গঠিত। এদের নিউক্লিয়াস সুগঠিত এবং কোষপ্রাচীর কাইটিন নির্মিত। এই রাজ্যের জীবদের ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত এবং খাদ্যগ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে। আবার প্লানটি রাজ্যের জীবেরা প্রকৃত নিউক্লিয়াসযুক্ত সালোকসংশ্লেষণকারী। এদের দেহে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। এদের ভূণ সৃষ্টি হয় এবং তা থেকে ডিপ্লয়েড পর্যায় শুরু হয়। এরা সপুষ্পক উদ্ভিদ। অপরদিকে, অ্যানিমেলিয়া রাজ্যের জীবগুলো নিউক্লিয়াসবিশিষ্ট ও বহুকোষী জীব। এদের কোষে কোনো জড় কোষপ্রাচীর, প্লাস্টিড ও কোষগহ্বর নেই। প্লাস্টিড না থাকায় এরা হেটারোট্রোফিক অর্থাৎ পরভোজী। এরা প্রধানত যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। পরিণত ডিপ্লয়েড পুরুষ এবং স্ত্রী প্রাণীর জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয়। ভ্রূণ বিকাশকালীন সময়ে ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১ : জীবন পাঠ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১ : জীবন পাঠ · সৃজনশীল
উদ্দীপকে জীবগুলোর রাজ্যতাত্ত্বিক তুলনা বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
