"উদ্দীপকের জীব দুটি প্রাণী হওয়া সত্ত্বেও ভিন্ন রাজ্যের অন্তর্ভুক্ত" -যুক্তিসহকারে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত জীব দুটি হলো যথাক্রমে অ্যামিবা ও রুই মাছ। এরা একই সুপার কিংডমের প্রাণী হওয়া সত্ত্বেও দুটি ভিন্ন রাজ্যের অন্তর্ভুক্ত। নিচে যুক্তিসহকারে বিশ্লেষণ করা হলো- অ্যামিবা সুপার কিংডম-২ প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত। এরা এককোষী এবং সুগঠিত নিউক্লিয়াসবিশিষ্ট। কোষে ক্রোমাটিন তন্তু নিউক্লিয়াস পর্দা দ্বারা আবৃত থাকে। ক্রোমাটিন বস্তুতে DNA, RNA এবং প্রোটিন থাকে। খাদ্য গ্রহণ শোষণ বা গ্রহণ পদ্ধতিতে ঘটে। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন এবং কনজুগেশনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে। কিন্তু কোনো ভূণ গঠিত হয় না। অপরদিকে, রুই মাছ সুপার কিংডম-২ এর অ্যনিমেলিয়া রাজ্যের অন্তর্গত। এরা নিউক্লিয়াসবিশিষ্ট ও বহুকোষী প্রাণী। এদের কোষে কোনো জড় কোষপ্রাচীর, প্লাস্টিড ও কোষগহ্বর নেই। এরা হেটারোট্রোফিক অর্থাৎ পরভোজী এবং খাদ্য গলাধঃকরণ করে। এরা প্রধানত যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। ভূণের বিকাশকালীন সময়ে ভ্রণীয় স্তর সৃষ্টি হয়। উপরোক্ত বৈশিষ্ট্যের পর্যবেক্ষণে রোঝা যায় যে, জীব দুটি (অ্যামিবা ও রুই মাছ) একই সুপার কিংডমের প্রাণী হওয়া সত্ত্বেও তাদের মধ্যে অনেক বৈসাদৃশ্য রয়েছে। এ কারণে এরা ভিন্ন রাজ্যের অন্তর্ভুক্ত।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১ : জীবন পাঠ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১ : জীবন পাঠ · সৃজনশীল
"উদ্দীপকের জীব দুটি প্রাণী হওয়া সত্ত্বেও ভিন্ন রাজ্যের অন্তর্ভুক্ত"…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
