Z যে রাজ্যের অন্তর্ভুক্ত সে রাজ্যটি Y রাজ্য থেকে উন্নত- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'Z [গণিত] হলো Mangifera indica যা প্লানটি (Plantae) এবং Penicillium ফানজাই (Fungi) রাজ্যের অন্তর্ভুক্ত। প্লানটি রাজ্য ফানজাই রাজ্য থেকে উন্নত। নিচে তা বিশ্লেষণ করা হলো- ফানজাই রাজ্যের অধিকাংশ স্থলজ, মৃতজীবী বা পরজীবী, দেহ এককোষী বা মাইসেলিয়াম (সরু সুতার মতো অংশ) দ্বারা গঠিত। এরা সালোকসংশ্লেষণে অক্ষম, অপুষ্পক, অসবুজ উদ্ভিদ। এদের দেহে ভাস্কুলার টিস্যুতন্ত্র নেই। খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে এবং ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। হ্যাপ্লয়েড স্পোর (Spore) দিয়ে বংশবৃদ্ধি করে, যা একটি অযৌন জনন প্রক্রিয়া। এদের দেহকে মূল, কান্ড ও পাতায় বিভক্ত করা যায় না। এগুলোর নিউক্লিয়াস সুগঠিত এবং কোষপ্রাচীর কাইটিন নামক বস্তু দ্বারা গঠিত। অন্যদিকে প্লানটি রাজ্য হলো প্রকৃত নিউক্লিয়াস যুক্ত সালোকসংশ্লেষণকারী, সপুষ্পক ও সবুজ উদ্ভিদ। এদের দেহে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। এরা স্বভোজী (নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে) এবং যৌন জনন প্রক্রিয়ায় অর্থাৎ ভিন্নধর্মী দুটি গ্যামিটের সৃষ্টি ও মিলনের মাধ্যমে বংশবৃদ্ধি করে। এদের যৌন জনন অ্যানইসোগ্যামাস অর্থাৎ আকার আকৃতি অথবা শারীরবৃত্তীয় পার্থক্য বিশিষ্ট ভিন্নধর্মী দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন জনন সম্পন্ন হয়। এরা আর্কিগোনিয়াম বা স্ত্রীজনন অঙ্গবিশিষ্ট উদ্ভিদ এবং সপুষ্পক। উক্ত আলোচনা থেকে বলা যায় যে, 'Z [গণিত] অর্থাৎ Mangifera indica যে রাজ্যের অন্তর্ভুক্ত সে রাজ্যটি 'Y [গণিত] অর্থাৎ Penicillium রাজ্য থেকে উন্নত।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১ : জীবন পাঠ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১ : জীবন পাঠ · সৃজনশীল
Z যে রাজ্যের অন্তর্ভুক্ত সে রাজ্যটি Y রাজ্য থেকে উন্নত- বিশ্লেষণ কর।
উদ্দীপক

Rajshahi · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
